সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সাজ্জাদ হোসেনের যোগদান
কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়ির নয়া ইনচার্জ হিসেবে এসআই সাজ্জাদ হোসেন যোগদান করেছেন। গত ৩১ মার্চ তিনি হাজিগঞ্জ থানা থেকে বদলি হয়ে পূর্বের ইনচার্জ মো: শাহজাহান এর স্থলাভিসিক্ত হয়েছেন। এর আগে তিনি ২০২৩ সালে সর্ব প্রথম বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে চাঁদপুর জেলায় চাকরি জীবনের প্রথম কর্মস্থল হিসেবে যোগদান করেন।
জানা গেছে, সাজ্জাদ হোসেন এর গ্রামের বাড়ি নোয়াখালী জেলার শ্যামবাগ উপজেলার কাবিলপুর ইউনিয়নের ইয়ারপুর গ্রামে। তিনি ইয়ারপুর গ্রামের বিশিষ্ট সমাজসেবক মো: লোকমান হোসেনের সু-যোগ্য সন্তান। এদিকে নয়া এ কর্মস্থল কচুয়া উপজেলার সাচার পুলিশ ফাঁড়ি এলাকার সার্বিক আইনশৃঙ্কলা বজায় রাখতে এলাকার রাজনৈতিক ব্যাক্তিবর্গ, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও সাংবাদিকদের সার্বিক পরামর্শ ও সহযোগীতা চেয়েছেন তিনি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৭ এপ্রিল ২০২৬