Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাচার ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

সাচার ডিগ্রি কলেজে অভিভাবক সমাবেশ, সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী সাচার ডিগ্রী কলেজের শিক্ষার গুণগত মান উন্নয়নে ও আসন্ন এইচএসসি পরীক্ষায় ভালো ফলাফল অর্জনের লক্ষে অভিভাবক সমাবেশ, ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ শফিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা ও ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন, কলেজ গভর্নিং বডির সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক স¤পাদক অ্যাড: মো: নজরুল ইসলা
সাচার ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মহসীন কবীর এর সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ এ এফ এম নশির আলম মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ( এসআই) সাজ্জাদ হোসেন, কলেজ গভনিংবডির বিদ্যুৎসাহী সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন, আব্দুল মতীন মোল্লা, কলেজের সহকারী অধ্যাপক মফিজুল ইসলাম, জসিম উদ্দিন, বিএনপি নেতা মো: জিয়াউর রহমান জাহিদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক স¤পাদক মো: ইবরাহীম বেপারী, ইউনিয়ন যুবদলের সভাপতি মো: বিল্লাল হোসেন বাবু ও অভিভাবক সদস্য মো: মাহবুব আলম সহ আরো অনেকে। এ সময় কলেজের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে অতিথিবৃন্দ ৪র্থ শ্রেণির কর্মচারী মোঃ শফিকুল ইসলামের অবসরজনিত বিদায় সংবর্ধনা উপহার, বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ কারী বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী তুলে দেন ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,

১৩ এপ্রিল ২০২৬