Home / উপজেলা সংবাদ / কচুয়া / সাচারে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি

সাচারে ইয়াবাসহ আটক দুই মাদক কারবারি


চাঁদপুরের কচুয়া উপজেলার সাচারে ১৮ পিস ইয়াবাসহ মাদক কারবারি দুই যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে সাচার উত্তর বাজার সংলগ্ন ব্রিজ এলাকা থেকে সালাউদ্দিন ও রমজান আলী নামের দু’মাদক কারবারীকে আটক করেন, সাচার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. সাজ্জাদ হোসেন।

আটককৃতরা হলেন, উপজেলার সাচার-কান্দিরপাড় গ্রামের রফিকুল ইসলামের ছেলে সালাউদ্দিন ও রামের দীঘিরপাড় গ্রামের মৃত: গনি মিয়ার ছেলে মো. রমজান আলী।


কচুয়া থানা ওসি মোহাম্মদ বোরহান উদ্দিন সাচারে ২ মাদক কারবারীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, শনিবার তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর চাঁদপুরের আদালতে প্রেরন করা হয়েছ

কচুয়া প্রতিনিধি/

১১ এপ্রিল ২০২৬