চাঁদপুরের ফরিদগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক মোছলেহ উদ্দিনের বসতঘরে হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়। স্বদেশ ভাবনা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এ.কে. এম. মোছলেহ উদ্দিনের গ্রামের বাড়ী ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া নিজস্ব বাসায় একদল বখাটে মাদক সেবী এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়।
ঘটনার বিবরনে জানা যায়, ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের ফজলুল হকের ছেলে মহিন সর্দার (৪৫) দীর্ঘদিন যাবত গল্লাক বাজার টু ফকির বাজার রাস্তার পাশে সিরকালিয়া সর্দার বাড়ী সংলগ্ন চা দোকানের আড়ালে অবাদে মাদক ব্যবসা চালিয়ে আসছে। গভীর রাত পর্যন্ত দূর দূরান্ত থেকে ছুটে আসা যুবকরা এখানে এসে নেশা করে হৈ-হুল্লোড় চালিয়ে আসছে। এদের সাথে যোগ দেয় স্থানীয় কিছু কিশোর গ্যাং। তাছাড়া কিছু অটোরিকশা ডাইভারদের নিয়মিত ষ্টেশন এ দোকানের সামনে। তারাও দিনের বিভিন্ন সময়ে এখানে এসে গাঁজা খেয়ে এলাকার পরিবেশ নষ্ট করে আসছে। তাদের ভয়ে এলাকার কেউ প্রতিবাদ করতে দেখা যায়নি। মাঝেমধ্যে স্থানীয় সচেতনমহল এসব নিয়ে কথা বলে তাদের বিরুদ্ধে জোড়ালো পদক্ষেপ নিতে পারেনি। ঘটনার মাত্রা দিন দিন বেড়ে যাওয়ায় এলাকায় চুরি চিনতাই বেড়ে যায়।
গত কয়েকদিন আগে সাংবাদিক মোছলে উদ্দিন নিজ বাড়ীতে এসে দেখতে পায় একদল কিশোর গ্যাং মাদক সেবন ও গভীর রাত পর্যন্ত সাউন্ড বক্সের বিকট আওয়াজে মানুষের গভীর ঘুম নষ্ট করছে। তিনি দোকানদর মহিন সর্দারকে ডাক দিলে কিশোর গ্যাংসহ তার উপর এক প্রকার ক্ষিপ্ত হয়ে উঠে। পরে সাংবাদিক মোছলে উদ্দিন তাদেরকে ডাক দিয়ে বাসায় চলে গেলে ঐ দিন রাতেই সবাই বসতঘরে হামলা ও ভাংচুর চালায়।
মাদক কারবারি মহিন সর্দারের নেতৃত্বে কিশোর গ্যাং রাব্বি, শাহাদাত, সুজন, রবিনসহ ১০/১২ জন সংবদ্ধ হয়ে সাংবাদিক মোছলে উদ্দিনের বসত ঘরে হামলা চালায়। থানার লিখত অভিযোগে উল্লেখ করেন তারা দেশীয় অস্ত্র সন্ত্র নিয়া আমার বসত ঘরে হামলা করিয়া আমার বসত ঘরের দরজা, জানাল ও বেড়া ভেঙ্গে আমাকে মারাত্মক আহত করে। আমার ডাক চিৎকারে আওয়াজ শুনে মানুষজন আগাইয়া আসার পূর্বে বিবাদীগন ঘরের মধ্য থেকে মূল্যবান জিনিসপত্র ও নগদ ৫,০০,০০০ টাকা এবং ৫ ভরি স্বর্নালংকার যাহার অনুমান মূল্য- ১২,০০,০০০/- টাকা
লুট করিয়া নিয়া যায়। ১নং বিবাদী মহিন সর্দারের নেতৃত্বে একটি কিশোর গ্যাং এলাকায় বিভিন্ন অপরাধ করে যাচ্ছে। তাহাদের ভয়ে এলাকায় কেউ প্রতিবাদ করতে পারে না। ১নং বিবাদীর দোকানে গভীর রাত পর্যন্ত গাজা, মদ, ইয়াবাসহ বিভিন্ন মাদকের ক্রয় বিক্রয়সহ সেবন করা হয়। এছাড়াও জুয়ার আসর, ক্যারামবোর্ড পরিচালনাসহ নারী-পুরুষ একত্রিত হয়ে বিভিন্ন অশ্লীল ডিজে পার্টি উচ্চস্বরে পরিচালিত করে আসছে। এতে
করে যুব সমাজের নৈতিক অবক্ষয় ও মাদকের প্রতি আসক্তি বেড়ে চলেছে। এলাকার মানুষের দৈনন্দিন জীবনযাপনে ক্ষতিগ্রস্থ হইতেছে। বিবাদীগন বিভিন্ন সময়ে আমাকে রাস্তা ঘাটে অটো, সিএনজি গাড়ী চাপা দিয়ে হত্যার চেষ্টা করিয়া আসিতেছে। প্রায়শই মাদক বেচাকেনা নিয়ে ১নং বিবাদীর দোকানে মারামারি হচ্ছে। আমার ঘরে আমার সাথে ঘটনা ঘটার কিছুক্ষন আগেও মাদক সংক্রান্ত বিষয় নিয়ে মারামারি সংঘটিত হয়। এতে করে ৪/৫ জন মারাত্মকভাবে আহত হয়।বিবাদীগন আমাকে প্রকাশ্যে হুমকি দিয়া বলে যনি
উক্ত বিষয়ে মামলা করি তাহলে আমাকে জীবনে খুন করিয়া ফেলিবে। বিবাদীগনের এহেন হুমকি ধমকিতে আমি ও আমার পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগিতেছি। সমস্ত ঘটনা স্বাক্ষীগনসহ অনেকেই দেখেছে ও শুনেছে। যা তদন্তকালে সমস্ত ঘটনা প্রকাশ পাইবে। তাই উক্ত বিষয়ে আমি আইনগত পদক্ষেপ আসাকরছি।
এ বিষয়ে সাংবাদিক মোছলে উদ্দিন বলেন, শ্রীরকালিয়া এলাকা গত ৫ আগস্টের পর মাদক, জুয়া, কিশোর গ্যাং, চুরি, ডাকাতি বেড়ে গেছে। আমরা সমাজের মানুষ যেন এসব অপরাধীর কাছে জিম্মি হয়ে আছি।
এসব বিষয়ে প্রতিবাদ করায় মাদক কারবারি মহিন সর্দার ও তার অনুসারী কিশোর গ্যাং আমার বসতঘরে হামলা ও লুটপাট চালায়। এ বিষয়ে আমি বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি। আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি যেন তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হয়।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়
২ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur