সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সত্য তুলে ধরতে হবে :এমপি মানিক
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের উদ্যোগে প্রয়াত সাংবাদিক ইকরাম চৌধুরী ও শাহ মোহাম্মদ মাসুদ আলমের স্মরণ সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ মার্চ) চাঁদপুর প্রেসক্লাবের ২য় তলায় এলিট চাইনিজ রেস্টুরেন্টে এই ইফতারের আয়োজন করা হয়।
চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাদের পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তালহা জুবায়েরের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোঃ নাজমুল ইসলাম সরকার এবং পুলিশ সুপার মোহাম্মদ রবিউল হাসান।
প্রধান অতিথির বক্তব্যে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানো বিভিন্ন বিভ্রান্তির বিষয়ে সাংবাদিকদের লেখনীর মাধ্যমে সত্য জাতির সামনে তুলে ধরতে হবে। তিনি বলেন, আমি ইতিমধ্যে চাঁদপুরের বিভিন্ন সরকারি দপ্তর পরিদর্শন করেছি। সেখানে মানুষের কাছে যেমন অভিযোগ পেয়েছিলাম পরিদর্শনে গিয়ে তার পিছনেও ভিন্ন চিত্র দেখতে পেয়েছি। তাই সকলের কাছে আমার অনুরোধ সরকারি সেবা পেতে আমাদের একত্রিত হয়ে কাজ করতে হবে।
এছাড়াও উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, চাঁদপুরের সিভিল সার্জন নূরে আলম দ্বীন, চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক এ কে এম মাহবুবুর রহমান, চাঁদপুর পৌরসভার প্রশাসক মো: এরশাদ উদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএমএন জামিউল হিকমা, জেলা নির্বাচন কর্মকর্তা জিয়াউর রহমান খলিফা, চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট সলিমুল্লাহ সেলিম, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সুশাসনের জন্য নাগরিক সুজন চাঁদপুর জেলা শাখার সভাপতি মোশারফ হোসেন, জাতীয় ভোক্তা অধিকার চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান, দৈনিক নয়া প্রভাত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জামাল সাকিব, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক কাজী আশরাফুজ্জামান রাসেল। চাঁদপুর জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুবুর রহমান।
ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, টেলিভিশন সাংবাদিক ফোরামের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি আল ইমরান শোভন, রিয়াদ ফেরদৌস, সাবেক সাধারণ সম্পাদক জিএম শাহীনসহ টেলিভিশন সাংবাদিক ফোরামের সদস্যবৃন্দ।
ইফতার মাহফিলে চাঁদপুরে কর্মরত বিভিন্ন টেলিভিশন সাংবাদিক, গণমাধ্যমকর্মী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। এ সময় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক আহমদ উল্লাহ।
স্টাফ রিপোর্টার/
৯ মার্চ ২০২৬