বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির ১নং সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি জিয়াউর রহমান জিয়া। তার এ পদোন্নতির খবরে চাঁদপুরের মতলব উত্তর-মতলব দক্ষিণ উপজেলায় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। আনন্দ প্রকাশে মতলব উত্তর উপজেলা যুবদল,ছেংগারচর পৌর যুবদল,ও গজরা ইউনিয়ন যুবদলসহ বিভিন্ন ইউনিয়ন যুবদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচি।
একই সাথে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি, আশরাফুর রহমান বাবু যুগ্ম-সাধারণ সম্পাদক, নাছির উদ্দীন সরকার শাওন সহ-সাংগঠনিক সম্পাদক ও মেজবাহ উদ্দিন মেজু সহ-ক্রীড়া সম্পাদক নির্বাচিত হওয়ায় মতলব উত্তর উপজেলায় যুবদলের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
তারই ধারবাহিকতায় শনিবার (৬ জুন) বিকেল ৫টায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর বিএনপি,অঙ্গ ও সহযোগি সংগঠনের কার্যারয় হইতে একটি আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মতলব উত্তর থানা রোড হয়ে সুরুজ প্লাজার সামনে গিয়ে শেষ হয়। পরে সুরুজ প্লাজা মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, মতলর উত্তর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ফয়সাল আহমেদ সোহেল, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক পীর আঃ মান্নান সাগর।
এসময় আরো উপস্থিত ছিলেন, ছেংগারচর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ আনিসুজ্জামান,যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কাউছার খান, উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মোশারফ হোসেন মুরাদ, ছেংগারচর পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ আবু সাইদ বেপারী, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও গজরা ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ শাহ আলম লস্কর, ছেংগারচর পৌর যুবদলের সদস্য সচিব আশ্রাফুল আলম সরকার, উপজেলা শ্রমিক দলের সভাপতি আঃ মালেক মোল্লা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নুরুল হুদা ফয়েজী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল্লাহ মুুন্সি, বিএনপি নেতা মোঃ আবুল কালাম সরকার, ছেংগারচর পৌর ছাত্রদলের আহ্বায়ক মোঃ শাকিল খান, সদস্য সচিব মোঃ ফরহাদ হোসেন, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ পলাশ সরকার, মতলব উত্তর উপজেলা জিয়া পরিষদের প্রচার সম্পাদক মোঃ মিজানুর রহমান দর্জি, কলাকান্দা ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মোহসিন বেপারী, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তাতী, ছেংগারচর পৌর ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব মিয়া, পৌর যুবদল নেতা বাদল শিকদার, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহবায়ক মোঃ রাজন সিকদার, পৌর শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোহন বেপারী, যুবদল নেতা খোরশেদ আলম ভুট্টু,গজরা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সফিকুল ইসলাম, গজরা ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন পিন্টু, গজরা ইউনিয়ন যুবদল নেতা মেহেদী হাসান পাভেল, রেহান প্রধান, ভাইরাল শিল্পি গীতিকার খায়রুল বাশার, পৌর যুবদলের ১নং ওয়ার্ড শাখার সভাপতি নুর নবী পাহাড়, ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোহনসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, রাজপথ কখনো বেইমানী করে না। যার যে পরিশ্রম সে অনুযায়ী মুল্যায়ন পাওয়া যায়। আমাদের মতলব উত্তর উপজেলার কৃতিসন্তান সাবেক ছাত্রনেতা, সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা এবং কেন্দ্রীয় ছাত্রদল ও যুবদলের সাবেক পদধারী নেতা জিয়াউর রহমান জিয়াসহ মতলবের ত্যাগী নেতাদের কেন্দ্রীয় যুবদলে পদায়ন পাওয়ায় আমরা আনন্দিত। এজন্য বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান, চাঁদপুর-২ আসনের এমপি আলহাজ্ব ড. জালাল উদ্দিন ও কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একই সাথে বক্তারা নবগঠিত কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নসহ সকল নেতাদেরকে অভিনন্দন জানিয়ে তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে যুবদল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গতিশীল হবে। সংগঠনের আদর্শ ও কর্মসূচি বাস্তবায়নে তৃণমূল পর্যায়ের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
নেতারা আরও বলেন, দেশের গণতন্ত্র, জনগণের অধিকার এবং সাংগঠনিক কার্যক্রমকে এগিয়ে নিতে যুবদলের নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তারা।
ছাত্ররাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক অঙ্গনে যাত্রা শুরু করেন সাবেক ছাত্রনেতা সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি মতলবের কৃতিসন্তান মোঃ জিয়াউর রহমান জিয়া। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের রাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি নিজেকে একজন দক্ষ ও জনপ্রিয় সংগঠক হিসেবে প্রতিষ্ঠিত করেন। পরবর্তীতে যুবদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কর্মকন্ড এবং গণতন্ত্র পুনরুদ্ধারের কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে কেন্দ্রীয় নেতৃত্বের আস্থা অর্জন করেন।
নেতাকর্মীদের মতে, জিয়াউর রহমান জিয়া একজন পরীক্ষিত, ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেফতার ও কারাবরণের মতো প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হলেও তিনি কখনো সংগঠন ও আর্দশের পথ থেকে একটুকুও সরে যাননি। বিশেষ করে চাঁদপুর-২-আসনে দলীয় কার্যক্রম সমন্বয় এবং নেতাকর্মীদের সক্রিয় রাখতে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।
নতুন দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় জিয়াউর রহমান জিয়া বলেন, “আমাকে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির ১ নং সহ-সভাপতি পদে মনোনীত করায় প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, বিএনপির জাতীয় স্থায়ী কমিটি,কেন্দ্রীয় কমিটি ও যুবদলের কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।
দলের আদর্শ ও নেতৃত্বের নির্দেশনা অনুসরণ করে আমৃত্যু সংগঠনের জন্য কাজ করে যেতে চাই।”
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতা, তৃণমূলের সঙ্গে নিবিড় যোগাযোগ এবং নেতৃত্বের আস্থা অর্জনের ফলে কেন্দ্রীয় রাজনীতিতে সীমাহীন সংকট আর রাজপথের দুঃসাহসিক সংগ্রামের সারথি জিয়াউর রহমান জিয়ার অবস্থান আরও শক্তিশালী হওয়ার সুযোগ তৈরি হয়েছে। নতুন দায়িত্বে তিনি যুবদলের সাংগঠনিক ভিত্তি আরও সম্প্রসারণ এবং তরুণ নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও মনে করছেন তারা।
এদিকে মতলবের কৃতি সন্তান জিয়াউর রহমান জিয়া কেন্দ্রীয় যুবদলের ১নং সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর-২ মতলব উত্তর-দক্ষিণসহ জেলার বিভিন্ন এলাকায় আনন্দ-উচ্ছ্বাস দেখা গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নেতাকর্মী, শুভানুধ্যায়ী ও সমর্থকদের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানিয়ে অসংখ্য পোস্ট দেওয়া হয়েছে। অনেকেই এ ঘটনাকে চাঁদপুরের রাজনীতিতে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখছেন।
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতাকে কাজে লাগিয়ে জিয়াউর রহমান জিয়া ভবিষ্যতে জাতীয় রাজনীতিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং চাঁদপুরের রাজনৈতিক নেতৃত্ব বিকাশে কার্যকর অবদান রাখবেন।
উল্লেখ্য, সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এতে আব্দুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক করা হয়েছে। বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। নতুন কমিটি ঘোষণার পর সারা দেশের মতো মতলব উত্তর উপজেলায়ও নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
নিজস্ব প্রতিবেদক/ ৬ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur