Home / জাতীয় / সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ পেলে হারাবে চাকরি ; হবে মামলা : আইনমন্ত্রী
law Minister ------

সরকারি কর্মকর্তাদের দুর্নীতির প্রমাণ পেলে হারাবে চাকরি ; হবে মামলা : আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী মো.আসাদুজ্জামান বলেছেন, কোনো সরকারি দপ্তরের কর্মকর্তা দুর্নীতি করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। দুর্নীতিবাজ কর্মকতাদের শুধু চাকরিই যাবে না, তার বিরুদ্ধে মামলাও হবে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আসাদুজ্জামান বলেন, ‘ সরকার আইনসঙ্গতভাবে ফ্যাসিস্টদের বিচার করবে। মামলার জট আমাদের দেশে একটা প্রকট সমস্যা। সেটাকে নিরসন করতে যা যা করতে হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেয়া হবে। আইনের শাসন, ন্যায় বিচার এবং মানবাধিকার প্রতিষ্ঠায় সরকার বদ্ধ পরিকর। ’

তিনি বলেন,‘ নরসিংদীর চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় যারা জড়িত তাদের যদি কেউ আশ্রয় দেয়,তাদের শেকড় উপড়ে ফেলা হবে।’

আমি অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে থাকা অবস্থায় যতটুকু তৎপর ছিলাম, এখন তার চেয়েও বেশি তৎপর দেখতে পাবেন। তিনি বলেন, ‘ আগামি সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সাংবিধানিকভাবে ১৩৩ অধ্যাদেশ জারি করেছেন তার প্রত্যেকটিই পেশ করা হবে। ’

এ সময় জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ, পুলিশ সুপার মাহফুজ আফজাল,জেলা বিএনপি সভাপতি এম এ মজিদ উপস্থিত ছিলেন।

২৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি