বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ- শিক্ষামন্ত্রী

একটি নৈতিকভাবে শিক্ষিত ও দক্ষ প্রজন্মই আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানান, এই লক্ষ্য বাস্তবায়নে সরকার পাঠ্যক্রমে খেলাধুলা, আনন্দময় শিক্ষা ও নৈতিকতাকে অন্তর্ভুক্ত করছে।

শুক্রবার (২৩ অক্টোবর) চাঁদপুরের কচুয়া উপজেলার ‘লুনতি মধ্যপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ’-এর উদ্বোধন পর তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বর্তমান সময়ে মাদক একটি বড় চ্যালেঞ্জ। আইনের প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধ গড়ে তুললে এর সমাধান সম্ভব। শুধু সরকার একা না-এজন্য সমাজের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এসময় কচুয়া উপজেলার সাবেক ছাত্রদল ও যুবদল নেতা নূর মোঃ কচি,বিএনপি’র সাধারণ সম্পাদক মাসুদ এলাহি সুভাস, কচুয়া থানা অফিসার্স ইনচার্জ মোহাম্মদ আজিজুল হক, স্থানীয় নেতাকর্মী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

কচুয়া প্রতিনিধি/
২৪ অক্টোবর ২০২৬