সরকারের ৫ মাস পূর্তিতে সংবাদ সম্মেলন আজ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে গঠিত বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পাঁচ মাস পূর্তি উপলক্ষে এক সংবাদ সম্মেলন ডেকেছে প্রধানমন্ত্রীর কার্যালয়।

​আজ শনিবার ১৮ জুলাই বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

​প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে,সংবাদ সম্মেলনে সরকারের গত পাঁচ মাসের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, নীতি নির্ধারণ ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরা হবে। এতে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের অন্যান্য সদস্যবৃন্দ।

​উল্লেখ্য, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে জনগণের বিপুল ভোটে জয়লাভ করার পর গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার। সেই হিসেবে আজ সরকারের দায়িত্ব গ্রহণের সফল পাঁচ মাস পূর্ণ হলো, আর এই ধারাবাহিকতাতেই আজকের বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

১৮ জুলাই ২০২৬
এ জি