সমৃদ্ধ ও স্বনির্ভর দেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করবো- এমপি মানিক
৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি ছবি আঁকা প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় শহরের মুনিরা ভবনে চিত্রাংকন প্রতিযোগিতা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
তিনি তার বক্তব্যে বলেন, ‘৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে বাংলাদেশের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হয়েছিল। সিপাহি-জনতার ঐক্য, দেশপ্রেম এবং জাতীয় সংহতির যে বার্তা সেদিন উচ্চারিত হয়েছিল, তা আমাদের জাতীয় ইতিহাসে স্মরণীয় হয়ে আছে। এই দিন আমাদের শিক্ষা দেয়—জাতীয় ঐক্য, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’
তিনি আরো বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেশপ্রেম, সাহস ও জাতীয় ঐক্যের আদর্শকে ধারণ করে একটি গণতান্ত্রিক, সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে আমরা সবাই একসঙ্গে কাজ করবো।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম, সহ- সভাপতি দেওয়ান মো. শফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, যুগ্ম সাধারণ সম্পাদক আক্তার হোসেন মাঝি, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মইনুদ্দিন লিটন ভূঁইয়া, জেলা বিএনপির প্রচার সম্পাদক শরিফ উদ্দিন পলাশ, সদর উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হযরত আলী ঢালী, জেলা জজ কোর্টের পিপি কোহিনুর বেগম, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারন সম্পাদক নুরুল আমিন খান আকাশ, সাংগঠনিক সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক অ্যাড. শিরিন সুলতানা মুক্তা, জেলা জাসাসের সদস্য সচিব মোবারক সিকদার, জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক জিয়াউর রহমান সোহাগসহ আরো অনেক।
উল্লেখ্য, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুর জেলা বিএনপির আয়োজনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতি উপর চিত্রাংকন প্রতিযোগিতায় প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
স্টাফ রিপোর্টার/
৫ নভেম্বর ২০২৬