Home / আবহাওয়া / সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস
weather

সন্ধ্যার মধ্যে ৬০ কি.মি. বেগে ঝড়ের আভাস

সন্ধ্যার মধ্যে রংপুরসহ দেশের পাঁচটি অঞ্চলের ওপর দিয়ে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে।

বুধবার ৬ মে এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সহকারী আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা জানিয়েছেন, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা এবং বগুড়া অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

৬ মে ২০২৬

এ জি