বিশ্বকাপের উত্তাপ বেশ ভালোভাবেই লেগেছে পর্তুগিজ শিবিরে। প্রথম ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে রীতিমত গৃহযুদ্ধ লেগে গেছে পর্তুগাল দলে। সেই ম্যাচে রোনালদোর নিষ্প্রভ পারফরম্যান্স সবাইকে হতাশ করেছে। নিন্দুকেরাও সমালোচনা করছেন তার।
এবার রোনালদো সম্পর্কে ম্যাচের আগে এক জ্বালাময়ী মন্তব্যই করে বসলেন তার সতীর্থ ফ্রান্সিসকো কোনসেসাও। তিনি মনে করেন রোনালদোকে বল পাস দিতে তারা বাধ্য নন। অবশ্য পরে রোনালদোর কোয়ালিটিরও তারিফ করেছেন এই ফুটবলার।
সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, দলের সবাই রোনালদোকে পাস দিতে বাধ্য কিনা। জবাবে তিনি বলেন, ‘না, রোনালদোর গোল করার সামর্থ্য রয়েছে। তার মতো আর কেউ নেই। এবং আমাদের ওমন কোনো বাধ্যবাধকতা নেই যে তাকে বল পাস দিতেই হবে। আমরা তাকেই দিবো যে খালি জায়গায় থাকবে।’
ম্যাচে প্রতি মিলিসেকেন্ডে সিদ্ধান্ত নিতে হয় ফুটবলারদের। এটা মনে করিয়ে দিয়ে এই জুভেন্টাস তারকা বলেন, ‘আমার ম্যাচের মুহূর্তে মাথায় থাকে না যে কে আমার সামনে আছে, কে নেই। আমরা নিজ উদ্যোগেই পাস দেই। এটাতে আমরা মিলিসেকেন্ড সময় পাই ভাবার জন্য। এবং ক্রিশ্চিয়ানো এখানে অন্যান্য ফুটবলারদের মতই দলকে সাহায্য করার জন্য এসেছে।’
চাঁদপুর টাইমস ডেস্ক/ ২২ জুন ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur