সকল ভেদাভেদ ভুলে গিয়ে এহছানুল হক মিলনকে ধানের শীষে ভোট দিন
সকল ভেদাভেদ ভুলে গিয়ে দলমত নির্বিশেষে চাঁদপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনকে ধানের শীষ প্রতীকে ভোট দিন। এহছানুল হক মিলনকে নির্বাচিত করে জাতীয় সংসদে পাঠালে মহান আল্লাহ’র অশেষ রহমতে বিএনপি ক্ষমতায় আসলে মিলন সাহেবকে শিক্ষা মন্ত্রী হিসেবে দায়িত্ব দিবেন ইনশাল্লাহ।
কচুয়ার ৩নং বিতারা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি খোরশেদ আলম শিকদার রবিবার বিকেলে বিতারা ইউপির ১নং ওয়ার্ডের হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উঠান বৈঠকে বক্তব্যকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন,এহছানুল হক মিলন কচুয়া তথা সারা বাংলাদেশে একটি পরিচিত ও পরীক্ষিত মুখ। তাকে ভোট দিয়ে নির্বাচিত করা হলে কচুয়াসহ সারা দেশের শিক্ষায় আমুল পরিবর্তন হবে। বিগত সরকারের ভেঙে দেয়া শিক্ষা ব্যবস্থাকে পূর্ণগঠন করা
হবে।দীর্ঘ ১৭ বছর পর আপনারা ভোট দেয়ার সুযোগ পেয়েছেন ছাত্র- জনতার জীবন ও রক্তের বিনিময়ে। সেই ভোট যেখানে সেখানে দিয়ে আমানত খেয়ানত করবেন না,শহীদদের রক্তের সাথে বেঈমানী করবেননা। তিনি বিএনপির নেতা কর্মীদের উদ্দেশ্য বলেন,আপনারা মাঠে ঘাটে শোডাউন না করে ভোটারদের বাড়ি ঘরে যান। বিএনপির বিগত দিনের সরকারের সফলতা তুলে ধরুন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার সফলতা তুলে ধরুন। বর্তমানের তরুণ প্রজন্মের ভোটাররা তাঁদের বিষয়ে অনেক বিষয়ে অজ্ঞাত। তিনি আরো বলেন,কচুয়া উপজেলা বিএনপির উপদেষ্টা বিশিষ্ট ব্যাংকার মামুন অর রশিদ মোল্লার মতো ভোটারদের কাছে গিয়ে কথা বলুন,ভোট প্রার্থনা করুন। খোরশেদ আলম শিকদার আরো বলেন, ১২ ফেব্রুয়ারী সকাল সকাল ভোট কেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয়ের ফলাফল নিয়ে ঘরে ফেরার অনুরোধ করছি।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
৩ ফেব্রুয়ারি ২০২৬