সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ভোট ১২ মে।
সোমবার ৬ এপ্রিল নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ ১১তম কমিশন সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে নির্বাচন ভবনে পৌনে তিন ঘণ্টা ধরে এ নিয়ে সভা অনুষ্ঠিত হয়।
ইসি সচিব জানিয়েছেন, সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬ আসন। জামায়াত জোট ১৩টি ও স্বতন্ত্ররা পাবে ১টি আসন।
৬ এ প্রিল ২০২৬
এ জি