সংরক্ষিত নারী আসনে চাঁদপুরের অ্যাড. কোহিনুর রশিদের মনোনয়ন দাখিল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের জন্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও দাখিল করেছেন চাঁদপুর জেলা মহিলা দলের সিনিয়র সহ- সভাপতি, জেলা আইনজীবী ফোরামের সহ-সভাপতি, চাঁদপুর জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক, চাঁদপুরের পাবলিক প্রসিকিউটর (পি.পি) অ্যাড. কোহিনুর রশিদ।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতা-কর্মীদের সাথে নিয়ে তিনি সংরক্ষিত নারী আসনের নির্বাচনের জন্যে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন। পরে দলীয় মনোনয়ন ফরম দাখিল করেন। এসময় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অ্যাড. কোহিনুর রশিদ বলেন, দল যদি আমাকে যোগ্য মনে করে আমাকে মনোনয়ন দিলে আমি দলের তৃনমূলের নেতা-কর্মীদের সাথে নিয়ে কাজ করবো। এছাড়া দল যাকে মনোনয়ন দিবেন তার পক্ষেও কাজ করবো। ইনশাআল্লাহ আমি আশাবাদী দল আমাকে সঠিক মূল্যায়ন করবেন। 

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/

১১ এপ্রিল ২০২৬