Home / তথ্য প্রযুক্তি / ঈদুল ফিতরে ৫ দিন বন্ধ থাকছে সংবাদপত্র
paper ---

ঈদুল ফিতরে ৫ দিন বন্ধ থাকছে সংবাদপত্র

আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিনের ছুটি ঘোষণা করেছে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ । এর ফলে ঈদের ছুটিতে টানা পাঁচ দিন দেশজুড়ে কোনো সংবাদপত্র প্রকাশিত হবে না।

১০ মার্চ সংগঠনের সভাপতি এ কে আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নোয়াবের কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গণমাধ্যমে আগামী ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদুল ফিতরের ছুটি পালিত হবে। এ ছুটির কারণে ২০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত সংবাদপত্র বাজারে আসবে না।

সাধারণত প্রতি বছরই ঈদের সময় সংবাদপত্রে তিন দিনের ছুটি পালন করা হয়। তবে এবার সেই সময়সীমা বাড়িয়ে পাঁচ দিন করার সিদ্ধান্ত নিয়েছে মালিকদের এ সংগঠনটি। এর ফলে সংবাদকর্মীরা এবার দীর্ঘ ছুটির সুযোগ পাচ্ছেন।

১৭ মার্চ ২০২৬
এ জি