Home / চাঁদপুর / শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইফতার সামগ্রী বিতরণ
ইফতার

শেখ মুহাম্মদ আবদুল্লাহর ইফতার সামগ্রী বিতরণ

ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার অন্যতম উপদেষ্টা ডুবাই প্রবাসী, বিশিষ্ট দানবীর আলহাজ শেখ মুহাম্মদ আবদুল্লাহর উদ্যোগে ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে সমাজের হতদরিদ্র প্রায় ৩ শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ইফতার সামগ্রী বিতরণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমান।

তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্ব অনাহারে অর্ধাহারে থাকা মানুষের পাশে দাঁড়ানো। তিনি নবাগত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পিচঢালা রক্তের ওপর দাঁড়িয়ে বর্তমান নির্বাচিত সরকার ক্ষমতা নিয়েছেন। এখনো আকাশে বাতাসে জুলাই যোদ্ধাদের করুন সুর ভেসে বেড়ায়। আমরা আশা করবো সরকার জুলাই অভ্যুত্থানকে সামনে রেখে বৈষম্যহীন একটি সমাজ, রাষ্ট্র উপহার দেবে। তিনি সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদেরকে রোজাদারদের পাশে দাঁড়ানের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ, জেলা যুব আন্দোলনের যুগ্ম সম্পাদক শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, সদর উপজেলা ইউনিয়ন ইসলামী আন্দোলনের নেতা ডা. হারুন অর-রশিদ প্রমুখ।

প্রতিবেদক: অপু চৌধুরী/
১৭ ফেব্রুয়ারি ২০২৬