শেখ ফরিদ আহমেদ মানিক এমপির নেতৃত্বে জেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশের প্রথম প্রহরে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এমপি’র নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন নেতৃবৃন্দ।
শুক্রবার রাত ১২ টা ১ মিনিটে জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে র্যালি নিয়ে নেতৃবৃন্দ শহীদ মিনারের সামনে আসেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিমুল্লাহ সেলিম, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডিএম শাহজাহান, সাংগঠনিক সম্পাদক মুনির চৌধুরী, আলহাজ্ব মোশারফ হোসেন, অ্যাড. শামছুল ইসলাম মন্টু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. হারুনুর রশিদ, সদর থানা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী সহ জেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট/
২১ ফেব্রুয়ারি ২০২৬