শেখ ফরিদ আহমেদ মানিকের বিজয়ে মহিলা দলের দোয়া

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে ধানের শীষ প্রতীকে বিপুল ভোটে বিজয়ী হওয়ায় নবনির্বাচিত সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক-এর সাফল্য কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে জেলা মহিলা দল। শুক্রবার (১৩ ফেব্রুয়ারী) বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলের পূর্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেখ ফরিদ আহমেদ মানিকের সহধর্মিণী মুনীরা আহমেদ। তিনি তার বক্তব্য এই বিজয় শুধু শেখ ফরিদ আহমেদ মানিকের ব্যক্তিগত সাফল্য নয়, এটি চাঁদপুর-৩ আসনের সাধারণ মানুষের বিজয়। জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে যে রায় দিয়েছেন, তা দেশের গণতন্ত্রের জন্য একটি আশার বার্তা। আমি জেলা মহিলা দলসহ সকল নেতা-কর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা জানাই, যারা অক্লান্ত পরিশ্রম করে এই বিজয়কে সম্ভব করেছেন।

তিনি আরো বলেন, শেখ ফরিদ আহমেদ মানিক আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। ইনশাআল্লাহ, তিনি সংসদ সদস্য হিসেবেও চাঁদপুর-৩ আসনের মানুষের অধিকার ও উন্নয়নের প্রশ্নে আপসহীন থাকবেন। আজকের এই দোয়া মাহফিল তার আগামী দিনের পথচলায় শক্তি ও প্রেরণা জোগাবে।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা অ্যাড. শিরিন সুলতানা মুক্তা।

জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি অ্যাড. কোহিনূর বেগমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা মহিলা দলের সভানেত্রী অ্যাড. মনিরা বেগম চৌধুরী, শেখ ফরিদ আহমেদ মানিকের একমাত্র কন্যা ফারিশা আহমেদ মানহারসহ জেলা, সদর ও পৌর মহিলা দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক নারী নেতা-কর্মী।

স্টাফ করেসপন্ডেট/
১৩ ফেব্রুয়ারি ২০২৬