চাঁদপুর-৩ আসনের (সদর-হাইমচর) আসনের ধানের শীষের প্রার্থী শেখ ফরিদ আহমেদ মানিক সমর্থনে পৌর স্বেচ্ছাসেবক দলের বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
৮ ফেব্রুয়ারি রবিবার রাতে শহরের হাসান আলী মাঠ থেকে মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় হাসান আলী মাঠে এসে শেষ হয়। চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলু, সদস্য সচিব মনির হোসেন মুন্না ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ কাউছার হামিদের নেতৃত্বে এই মিছিল বের করে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ুন আহমেদ কাউছার, নয়ন খান, শাহাদাত হোসেন রুবেল, রাজিব দাস, রাশেদ মাঝি, মো. রফিক, মো. হাবিব, আবু জাফর খানসহ পৌর ও ১৫টি ওয়ার্ডের হাজার হাজার নেতা-কর্মী।
স্টাফ রিপোর্টার/
৮ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur