Home / চাঁদপুর / শিক্ষার্থীদের ভালো ফল তাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা জোগাবে: এড. শাহজাহান মিয়া

শিক্ষার্থীদের ভালো ফল তাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা জোগাবে: এড. শাহজাহান মিয়া

ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজ চাঁদপুর এর জুনিয়র বৃত্তি পরীক্ষা- ২০২৫ এর অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য সংব্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

৯ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে একাডেমীর কলেজ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সেক্রেটারি, আল আমিন সোসাইটির সেক্রেটারি ও সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. শাহজাহান মিয়া। বর্তমানে স্কুল অ্যান্ড কলেজ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ অত্যন্ত আন্তরিকতা ও দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীরা ভালো ফল করেছে, যা তাদের ভবিষ্যৎ জীবনে অনুপ্রেরণা জোগাবে। এই সাফল্য স্কুলের সুনাম বৃদ্ধি করবে এবং নতুন শিক্ষার্থীদের আকৃষ্ট করবে। আজ যারা এখানে বৃত্তি পেয়েছে তারা সবাই একদিন অনেক বড় দাতা হবে, সমাজে প্রতিষ্ঠিত হবে।”

আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সাইফুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক রুহুল আমিন। স্বাগত বক্তব্য রাখেন ফারুকুল ইসলাম।

শিক্ষক-অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, আপনারা শিক্ষার্থীদেরকে একটু আলোর পথ দেখাবেন, আলোর পথ আপনাদের দেখাতেই হবে, তা না হলে কোন পথ নেই।

সহকারী শিক্ষক নিয়ার্জ মোরশেদ এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রী শাখার ইনচার্জ ফারজানা আক্তার, ছাত্রী শাখার মাধ্যমিক ইনচার্জ ফাতেমা বেগম। অভিভাবকদের পক্ষে বক্তব্য পারভিন আক্তার, শিক্ষার্থীদের পক্ষে তাসফিয়া আহমেদ, তাইফুর রহমান।

স্টাফ রিপোর্টার/
৯ এপ্রিল ২০২৬