মতলব দক্ষিণে শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের দোয়া ও ইফতার

শিক্ষক-কর্মচারী ঐক্যজোট মতলব দক্ষিণ উপজেলা শাখার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। শুক্রবার (১৩ মার্চ) মতলব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে শিক্ষক -কর্মচারী ঐক্যজোট মতলব দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম খানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণ,শিক্ষক -কর্মচারী ঐক্যজোট চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক প্রফেসর মোঃ শাহ আলম,সাংগঠনিক সম্পাদক সাইফল ইসলাম খান।

এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডাঃ শোয়েব আহমেদ,মতলব পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান মহসীন, মতলব পৌর যুবদলের আহবায়ক মজিবুর রহমান সরকার,উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল হক জহির, যুগ্ম আহবায়ক মিরান হোসেন মিয়াজীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
১৩ মার্চ ২০২৬