প্রধানমন্ত্রী তারেক রহমানের সহকারী প্রেস সচিব আব্দুল্লাহ আল মাহমুদ শাহরিয়ার পামিরের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন শাহরাস্তি প্রেসক্লাবের নেতারা।
সোমবার (২৩ মার্চ ) বিকেলে উপজেলার হাটপাড় গাজী বাড়িতে সহকারী সচিবের বাসায় সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
শাহরাস্তির কৃতি সন্তান শাহরিয়ার পামীর প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব নিযুক্ত হওয়ায় শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল ইসলাম কাজলের নেতৃত্বে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
এসময় শাহরাস্তি প্রেসক্লাব তথা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। এছাড়াও সরকারের উন্নয়নমূলক কাজ ও সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান শাহরিয়ার ফামির। প্রেসক্লাব নেতৃবৃন্দ শাহরাস্তি উপজেলার উন্নয়নে বর্তমান সরকারের সহযোগিতা কামনা করেন এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য গনমাধ্যমের পাশে থাকার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন শাহরাস্তি প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি সজল পাল, সাধারণ সম্পাদক কামরুজ্জামান সেন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন, কার্যনির্বাহী সদস্য ফয়েজ আহমেদ, মীর হেলাল, অর্থ সম্পাদক ফয়সাল আহমেদ ও সহযোগী সদস্য হানিফ মিয়াজী।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৪ মার্চ ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur