শাহরাস্তি প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী
শাহরাস্তির বানিয়াচোঁ জয়নব বানু (জে.বি.) উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মিলনমেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে শুক্রবার প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয়ের মাঠে আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিনব্যাপী এই ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের প্রাক্তন প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মোহাম্মদ ওমর ফারুক (শুখরঞ্জনের) সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
প্রাক্তন শিক্ষার্থী প্রফেসর আনিসুর রহমান ও শাহেদুল আলম তালুকদারের যৌথ সঞ্চালনা বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেহের উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ লোকমান হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল কাদের রাব্বানী।
প্রাক্তন শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ আব্দুর রশিদ, শংকর চন্দ্র দাস, মোহাম্মদ জয়নাল আবেদীন অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল হান্নান ভূঁইয়া।
শিক্ষার্থীদের মধ্যে স্মৃতিচারণ করেন এডভোকেট মোহাম্মদ শাহ আলম, মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজী, মোহাম্মদ মাহবুব আলম, মোহাম্মদ মোস্তফা, মোহাম্মদ আনিসুজ্জামান, কাদের রাব্বানী।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রাক্তন শিক্ষার্থী লায়ন কামাল হোসেন মুন্সী, মোহাম্মদ আলমগীর হোসেন, মোহাম্মদ মাসুদ আলম, শাহেদুল আলম, মোহাম্মদ আল-আমিন, মোহাম্মদ জসিম উদ্দিনসহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা বলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠার পথ থেকে এই ধরনের একটি শিক্ষার্থীদের মিলনমেলা ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান টি করা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
এই বিদ্যালয় থেকে যে শিক্ষার্থী লেখাপড়া অর্জন করে আজ তোমরা দেশের সরকারি, বেসরকারি, ও প্রবাসে বিভিন্ন স্থানে কর্মরত রয়েছেন এটি এ বিদ্যালয়ের একটি গৌরব অর্জন, আশা করি ভবিষ্যতে এ বিদ্যালয় থেকে আগামীতে শিক্ষার্থীরা লেখাপড়া অর্জন করে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এবং এ ধরনের প্রোগ্রাম আগামীতে আরো সুন্দরভাবে করবে এ আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা সভা শেষে বিদ্যালয়ের প্রয়াত প্রতিষ্ঠাতা, জমিদাতা, প্রয়াত শিক্ষক, প্রাক্তন শিক্ষক, সকলের দোয়া কামনা করে, দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া করা হয়।
পরে বিভিন্ন ক্যাটাগরিতে ক্রেস্ট ও র্যাফেল ড্রয়ের পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
=> মোঃ জামাল হোসেন/ ৩০ মে ২০২৬