শাহরাস্তি পৌর বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা বিএনপি’র উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে কালিয়াপাড়া বিএনপির দলীয় কার্যালয়ে এ দোয়ার আয়োজন করা হয়। পৌর বিএনপির যুগ্ন আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও পৌর মেয়র পদপ্রার্থী মোঃ আকতার হোসেন পাটোয়ারী।

পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন নয়নের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন,শফিউল্লাহ বাচ্চু, মোঃ আমির হোসেন গাজী। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মঞ্জুরুল আলম স্বপন, পৌর বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ আব্দুল মান্নান, মোঃ শাহাজান মিয়া, মোঃ শফিউল্লাহ মিয়াজী, যুগ্ম সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান,সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ জয়নাল আবেদীন, ওলামাদলের সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান,পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আদনান নোমান,যুবদল নেতা ফরিদ আহমেদ মিয়াজি পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব আবুল হায়দারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

দোয়া অনুষ্ঠানে দেশ ও জাতির শান্তি কল্যাণ কামনা করা হয় এবং প্রয়াত জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা করা হয়।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
২৪ ফেব্রুয়ারি ২০২৬