শাহরাস্তি আলো ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা
চাঁদপুরের শাহরাস্তি আলো ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার কৃর্তি সন্তান বৃন্দ, দেশের বিভিন্ন স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির গৌরব অর্জন করায় সংবর্ধনা ও জনসচেতনতা মূলক মাদক বিরোধী সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল শুক্রবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
শাহরাস্তি আলো ফাউন্ডেশনের সভাপতি ডাঃ মোহাম্মদ কামাল হোসেন পলাশের সভাপতিতে,ফাউন্ডেশনে সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ সুমন মিয়া ও নারী বিষয়ক সম্পাদক উম্মে সায়মা আক্তারের যৌথ সঞ্চালনায়
সংবর্ধনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার নাজিয়া হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখছেন বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবক ও রাজনীতিবিদ।মোঃ ফখরুল আলম পাটওয়ারী (এফসিএ)।
এসময় বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি মোঃ আফজাল হোসেন, সহ-সভাপতি মোঃ মেরাজুন্নবী রাজু, সহ-সভাপতি আমেনা আক্তার, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি মোঃ মাজহারুল ইসলাম জুয়েল।
উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সাধারন সম্পাদক ইঞ্জি. নুরুন নাহার তানিয়া, সহ-সাধারন সম্পাদক মহিউদ্দিন সিয়াম, সহ-সাধারন সম্পাদক মোঃ শামীম হোসেন, সহ-সাধারন সম্পাদক নুর নবী দিপু, কোষাধ্যক্ষ মোঃ আজাদুল ইসলাম, সহ-কোষাধ্যক্ষ মোঃ হোসাইন মিয়াজি, সম্মানিত সদস্য মোঃ শাহনেওয়াজ টিপু, রাকিবুল হাসান তপদার, শাহাবুদ্দিন নয়নসহও সংগঠনের সম্মানিত সদস্য বৃন্দ, কৃর্তি শিক্ষার্থী বৃন্দ।
উপস্থিতি সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা,সার্বিক সহযোগিতা করার জন্য মোঃ ফখরুল আলম পাটওয়ারী (এফসিএ) মহোদয়কে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন /
৩ এপ্রিল ২০২৬