শাহরাস্তিতে শিক্ষার্থীকে ইভটিজিং, ভ্রাম্যমাণে ২ লাখ টাকা জরিমানা
চাঁদপুরের শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং করায় চার জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এ জরিমানা করেন।
জানাগেছে উপজেলার মনিরা আজিম একাডেমির শিক্ষার্থীকে ৫ বখাটে মিলে ইভটিজিং করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়। তারা হলেন চিতোষী পূর্ব ইউনিয়নের কসবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রাকিবুল হাসান (১৮),
রায়য়েরবাগ গ্রামের আব্রাহাম হোসেনের ছেলে আশরাফুল করিম,(১৯),কসবা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে তানজিল ছিদ্দিক সৌরভ (১৮),একই গ্রামের হাফেজ নুরুজ্জামান এর ছেলে তাহসিম বিল্লাহ তানি (১৮)
অন্যদিকে তেতোশ্বর গ্রামের মনির হোসেনের ছেলে মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এবং মনির হোসেনের ছেলে মাহফুজ তার ছেলে এমন এ ধরনের কাজ করবে না বলে মুছলেকা দেন।
প্রতিবেদক:মোঃ জামাল হোসেন/ ৬ মে ২০২৬