সংবাদ শিরোনাম
Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি / শাহরাস্তিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের দিনব্যাপী কর্মশালা
পার্টনার

শাহরাস্তিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসের দিনব্যাপী কর্মশালা

কৃষিই সমৃদ্ধি এ স্লোগান সামনে রেখে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস এর আওতায় উপজেলা পার্টনার ফিল্ড স্কুলে সেশন পরিচালনার মাধ্যমে কৃষক-কৃষাণী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৮ মে উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২৪-২৫ অর্থবছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আয়শা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের। উপসহকারী কৃষি অফিসার মোঃ ইউনুস পাটোয়ারীর সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ রেজাউল হাসান, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ আবু ইসহাক, উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল্লাহ আল সাদাফ, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ মোতালেব খান।

পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেসে পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি ও পরিবেশ বান্ধব চাষাবাদে কৃষক -কৃষাণীদের যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে কৃষি উৎপাদন বৃদ্ধি লক্ষ্যে উদ্বুদ্ধ করেন।

এসময় উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী, বাংলাদেশ জামায়াতে ইসলামী শাহরাস্তি উপজেলা শাখার আমির মোঃ মোস্তফা কামাল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মিয়াজী, বিশিষ্ট ব্যবসায়ী একরাম হোসেন,
উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শ্রীবাস চন্দ্র দাস, উপসহকারী কৃষি অফিসার মোঃ আশেক এলাহী ভূঁইয়া, মোঃ আবু সুফিয়ান, মোঃ গোলাম সরওয়ার, মোঃ মকবুল হোসেনসহ দিনব্যাপী কর্মশালায় স্থানীয় ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগন, কৃষি অফিসের কর্মকর্তা,ছাত্র প্রতিনিধি,ও বিভিন্ন স্তরের প্রশিক্ষাণার্থী কৃষক- কৃষাণীগন উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন, ২৮ মে ২০২৫