শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

চাঁদপুরের শাহরাস্তিতে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে ছিটকে পড়ে নির্মাণ শ্রমিক জহিরুল ইসলামের মৃত্যু হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকি চোকিদার বাড়িতে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, চোকিদার বাড়ির আব্দুল হান্নানের নতুন ভবনের তৃতীয় তলায় কাজ করতে গিয়ে অসাবধানতাবশত একই বাড়ির জহিরুল ইসলাম নিচে পড়ে যান। তৎক্ষণাৎ বাড়ির লোকজন তাকে উদ্ধার করে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে

কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে পরিবারের সদস্যরা তাকে বাড়িতে নিয়ে যায়। বাদ আসর জানাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। এ বিষয়ে শাহরাস্তি থানার ওসি মীর মোহাম্মদ মাহবুবুর রহমানের কাছে জানতে চাইলে তিনি এ বিষয়ে অবগত নন বলে জানান।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন
২১ ফেব্রুয়ারি ২০২৬