শাহরাস্তিতে ধানের শীষের পক্ষে ছাত্রদলের মিছিল

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়স্রী দক্ষিণ ইউনিয়নে ছাত্রদলের উদ্যোগে নির্বাচনী প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে খিলাবাজার এলাকায় মিছিলটি প্রদক্ষিণ করে পথসভার মাধ্যমেই শেষ হয়।

মিছিলে অংশ নেন শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভূঁইয়া, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজি, ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ মাহবুব আলম, উপজেলা ছাত্রদলের আহবায়ক এবিএম পলাশ, যুগ্ন আহবায়ক গোলাম কিবরিয়া, সদস্য সচিব আজগর হোসেন মিয়াজি, রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার,,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি মোঃ মোশারফ হোসেন, সাইফুল ইসলাম দিদার, সাধারণ সম্পাদক মোঃ রাসেলসহ স্থানীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুল খান বাপ্পি, সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম ও সাংগঠনিক সম্পাদক শফিউল আলমের নেতৃত্বে মিছিলটি খিলাবাজার এলাকায় উৎসাহজনক পরিবেশ তৈরি করে।

নেতাকর্মীদের উপস্থিতিতে পুরো এলাকা ধানের শীষের পক্ষে স্লোগানে মুখরিত হয়ে ওঠে। তারা চাঁদপুর-৫ আসনে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হকের সমর্থনে ঘরে ঘরে প্রচারণা জোরদারের ঘোষণা দেন।

প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৪ ফেব্রুয়ারি ২০২৬