শাহরাস্তিতে ঈদ পূর্ণমিলনী ও অভিষেক

“কোরআন-সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য” এ স্লোগানকে সামনে রেখে

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠিত হয়েছে। (২৪ মার্চ মঙ্গলবার) ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি শাখার আয়োজনে মেহের বাসস্টেশন শুভ হোটেল মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির (ফরিদপুর বিভাগের) সাংগঠনিক সম্পাদক আল্লামা মোহাম্মদ মনির হোসাইন আল আবেদী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ জিয়াউল হক রিজভীর সভাপতিত্বে

প্রধান বক্তার বক্তব্য রাখেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা মুহাম্মদ আবুল হাশেম শাহ মিয়াজী।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি শাখার সাধারণ সম্পাদক শেখ মুহাম্মদ ইউসুফ হাসান মাহমুদীর সঞ্চালনায়

বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাদপুর জেলা শাখার সহ-সভাপতি আল্লামা মুহাদ্দিস মুহাম্মদ মাসুদ হোসাইন আল আবেদী

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভার সহ সভাপতি মাস্টার হেলাল আহমেদ

বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মাওলানা মোহাম্মদ আবদুর রহিম,
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ উপজেলা শাখার সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাওলানা আহসান হাবিব, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোহাম্মদ শুকুর আলম, সদস্য কাজী মোঃ দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

ঈদ পূর্ণমিলনী ও অভিষেক অনুষ্ঠানে বক্তারা বলেন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ শাহরাস্তি উপজেলা শাখার দলকে আরো গতিশীল করার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান, কোরআন সুন্নাহ ভিত্তিক সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য। এছাড়াও সাংগঠনিক দায়িত্বে যারা রয়েছেন সকলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সংগঠনকে কর্মদক্ষতার মাধ্যমে এগিয়ে নেওয়ার উদার্থ আহ্বান করেন। আগামী স্থানীয় সংসদ নির্বাচনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর দলের পক্ষ থেকে উপজেলা চেয়ারম্যান ও ইউপি চেয়ারম্যান এবং ইউপি সদস্য পদে প্রার্থিতা দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। এই লক্ষ্যে আমাদের সকলকে কাজ করতে হবে।

প্রতিবেদক: মোহাম্মদ জামাল হোসেন/
২৪ মার্চ ২০২৬