ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও দলীয় নিয়মিত কর্মকাণ্ডে যথাযথ দায়িত্ব পালন না করে দীর্ঘদিন নিষ্ক্রিয় থাকার অভিযোগে ৪নং শাহমুদপুর ইউনিয়ন যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
শনিবার (১৪ ফেব্রুয়ারী) চাঁদপুর সদর উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) নজরুল ইসলাম (নজু) এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক মান্নান খান কাজল যৌথ স্বাক্ষরে কমিটি বিলুপ্তি করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলা বজায় রাখা, সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করা এবং নির্বাচনসহ গুরুত্বপূর্ণ কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur