শাহতলীতে শিক্ষাবিদ  এ.টি আহমেদ হোসাইন রুশদীর মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুর সদর উপজেলার শাহতলী কামিল মাদরাসা, শাহতলী জিলানী চিশতী কলেজ, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়, উত্তর শাহতলী যোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মাওলানা এ.টি আহমেদ হোসাইন রুশদীর ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, কবর জিয়ারত, স্মরণ সভা ,মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

২০জুন (শনিবার) সকাল ১১টায় শাহতলী জিলানী চিশতী কলেজ মিলনায়তনে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী।

প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর প্রেস ক্লাব সভাপতি সোহেল রুশদী বলেন, প্রতিবছর মরহুম  রুশদী সাহেবের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান গুলোর শিক্ষক ও এলাকাবাসী কৃতজ্ঞতা ও শ্রদ্ধার সাথে স্মরণ করছে।আজকে মরহুমের  ৫১তম মৃত্যুবাষিকী পালন করা হয়েছে যথাযোর্গ্য মর্যাদায়। তিনি জীবদ্দশায়  প্রচারবিমূখ প্রকৃতির মানুষ ছিলেন। নারী শিক্ষায় রুশদী সাহেবের অবদান অনস্বীকার্য। আমার দাদা মরহুম এটি আহমেদ হোসাইন রুশদী’র শাহতলী কামিল মাদরাসার কামিল স্তর প্রতিষ্ঠা করেছেন। তার অবদানের কারনেই আজ শাহতলী একটি কামিল মাদরাসা হয়েছে। রুশদী সাহেব নিজেই ইতিহাস। তিনি নিজের নামে কোন প্রতিষ্ঠান নামকরণ করেননি। তিনি এ অঞ্চল সহ দেশের অনেক প্রত্যন্ত অঞ্চলে অনেক শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছেন, সেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়াচ্ছে। তিনি অনেক মানুষকে চাকুরী দিয়েছেন। এ মহান ব্যক্তির নাতি হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। তিনি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে অনেক জমি দান করেছেন। দিয়েছেন উদারতার পরিচয়। আমাদের বাড়িতে নারী শিক্ষার উন্নয়নে করেছেন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়। 

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষার উন্নয়নে কাজ করছেন। শুরু করেছেন প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিল। এতে শিক্ষার্থীরা নিয়মিত বিদ্যালয়ে আসে এবং শিক্ষার্থী ঝড়ে পড়া রোধ হচ্ছে। চাঁদপুরের উন্নয়নে কাজ করে যাচ্ছেন চাঁদপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি শিক্ষার উন্নয়নেও কাজ করছেন। মহিলা আসন-৩০৩এর সংরক্ষিত নারী এমপি আলহাজ্ব রাশেদা বেগম হীরা কিছুদিন উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন। এ প্রতিষ্ঠানগুলো কালের স্বাক্ষী হিসেবে দাঁড়িয়ে আছে। যুগ যুগ ধরে দাড়িয়ে থাকবে। সবার আগে শিক্ষায় সচেতনতা বাড়াতে হবে। শিক্ষার্থীদের মোবাইলের প্রতি আসক্তি কমাতে হবে। শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ ও মানবিক মানুষ হতে হবে। 

জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জহিরুল ইসলাম খান মুরাদের পরিচালনায় বক্তব্য রাখেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ নূরুজ্জামান, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (অব:) মো: আবুল কালাম আজাদ, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: দিদার হোসেন মিজি। 

অনুষ্ঠানে অন্যান্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা আখতার হোসাইন, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মাওলানা ছোহাইল আহমাদ চিশতী, সহকারি অধ্যাপক নুরুন নাহার বেগম মুক্তা, জিলানী চিশতী কলেজের সহকারি অধ্যাপক মো: জিয়াউর রহমান, সহকারি অধ্যাপক ফারজানা আক্তার, সহকারি অধ্যাপক মো: হানিফ মিয়া, সিনিয়র প্রভাষক মো: মানিক মিয়া, প্রভাষক মো: শাহাদাৎ হোসেন, প্রভাষক মো: মাহবুবুর রহমান, প্রভাষক ফরিদা ইয়াছমিন, প্রভাষক মোসা: মনোয়ারা খাতুন, প্রভাষক সুমা রানী, শাহতলী কামিল মাদারাসার সহকারি অধ্যাপক মাওলানা এমদাদ উল্ল্যাহ, শাহতলী কামিল মাদারাসার সহকারি অধ্যাপক মোহাম্মদুল্লাহ, শাহতলী কামিল মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মিজানুর রহমান, সরকারি শিক্ষক মাওলানা বাহাউদ্দিন, ইবতেদায়ী প্রধান শরীফ মো: মোস্তফা খান, সহকারি শিক্ষক মো: আব্দুল হালিম গাজী, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা ফাহিমা জাহান, সহকারি শিক্ষিকা রাবেয়া বেগম, সহকারি শিক্ষক মাওলানা শহিদুল ইসলাম, সহকারি শিক্ষক মো: লুৎফুর রহমান, সহকারি শিক্ষক বিপুল চন্দ্র নন্দী, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা মেহেরুন নেছা, সহকারি শিক্ষিকা মোসাম্মৎ রুবিনা আক্তার, উত্তর শাহতলী জোবাইদা বালিক উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: নেছার আহমেদ খান , জিলানী চিশতী কলেজের সহকারি শিক্ষক শরীরচর্চা হালিমা আক্তার, সহকারি শিক্ষক নাছরীন আক্তার, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মো: রবিউল আউয়াল খান , শাহতলী কামিল মাদরাসার সহকারি শিক্ষক মাওলানা আব্দুল হালিম গাজী, শাহতলী স্টেশন দরগাহ জামে মসজিদের ইমাম মাওলানা ইব্রাহিম, শাহতলী কামিল মাদরাসার হিসাব রক্ষক মো: শরিফুর রহমান খান, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, অফিস সহকারি মো: মেহেদী হাসান, শাহতলী কামিল মাদরাসার অফিস সহকারি মো: শরিফ খান, অফিস সহকারী মো: রিয়াদ মিজিসহ অন্যান্যরা।

কর্মসূচীর শুরুতে সকাল সাড়ে ৯টায় শাহতলী কলেজ মসজিদে শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইনের নেতৃত্বে পবিত্র কোরআন খতম করা হয়। কোরআন খতম শেষে মরহুমের কবর জিয়ারত করেন অতিথিবৃন্দ। 

অনুষ্ঠান শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দোয়া, মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন, শাহতলী কামিল মাদারাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন। সভাপতির বক্তব্য রাখেন জিলানী চিশতী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: কামরুল হাসান। তিনি বক্তব্যের মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক/ ২০ জুন ২০২৬