Home / চাঁদপুর / শারদীয় দুর্গোৎসবে চাঁদপুর টাইমস সম্পাদকের শুভেচ্ছা
কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল

শারদীয় দুর্গোৎসবে চাঁদপুর টাইমস সম্পাদকের শুভেচ্ছা

চলছে শারদীয় দুর্গোৎসব। জাতীয় ঐক্য চেতনায় হিন্দু সম্প্রদায়ের জন্যে এটি একটি মহামিলনোৎসব। আজ এই শুভ দিনে আমি বাঙালি হিন্দু সম্প্রদায়কে জানাই শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন।

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমানকাল থেকে একসঙ্গে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান এবং আদিবাসী ও উপজাতি সম্প্রদায়ের লোকেরা মিলেমিশে বসবাস করে আসছে। বিশ্বে এ এক অনন্য ইতিহাস। যে দেশে, যে ভূখ-ে একসঙ্গে নানা জাতি, নানা বর্ণের লোক এবং নানা ধর্ম-সংস্কৃতির লোকের বসবাস- সেটাই তাদের আসল পরিচয়।

তাই তো প্রাচীনকাল থেকে আমরা পারস্পরিক সম্প্রীতির মেলবন্ধনে আবদ্ধ আছি।

অনন্তকাল এমনি করেই সাম্প্রদায়িক সম্প্রীতি এবং ধর্মীয় উৎসবের বৈচিত্র অটুট থাকুক আমাদের মাঝে। সকল আনন্দ-বেদনায় আমরা যেন একে অন্যের পাশেই থাকতে পারি, সে কামনায়-

কাজী মোহাম্মদ ইব্রাহীম জুয়েল
প্রকাশক ও সম্পাদক
চাঁদপুর টাইমস।

: : আপডেট, বাংলাদেশ ১: ৩৩ পিএম, ২৮ সেপ্টেম্বর, ২০১৭ বৃহস্পতিবার
ডিএইচ

Leave a Reply