শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করবো: ইঞ্জি. মমিনুল হক
শান্তি ও সম্প্রীতি আগামীর বাংলাদেশ গড়তে ১২ তারিখ ধানের শীষে ভোট দিন। তাহলে বিএনপির সরকার গঠনের পর সকল খাতে বৈষম্য দূর করে সাধারণ মানুষের সুযোগ সুবিধা পাবেন। আগামী ১২ ফেব্রুয়ারী নির্বাচনে আপনাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটা পরিবর্তন চান। কাজেই নির্বাচনে বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে সম্মিলিত প্রচেষ্টায় সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা করা হবে। আপনাদের জীবনমান উন্নত হবে । শান্তিতে বসবাসের জন্য আমরা সম্মিলিতভাবে কাজ করবো। মাদক, ইভটিজিং রোধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। চাঁদপুরের হাজীগঞ্জে শুক্রবার (৬ফেব্রুয়ারী) বিকালে বাকিলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি হিসেবে গণমানুষের নেতা বিএনপি মনোনীত এমপি প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক উপরিউক্ত কথাগুলো বলেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক এমপি রাশেদা কে হীরা, কেন্দ্রীয় যুবদলের নেতা বিল্লাল হোসেন তারেক, জেলা বিএনপির সম্মানিত সদস্য মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সচিব এম এ রহিম পাটওয়ারী।
বাকিলা ইউনিয়নের পথসভায় সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোস্তফা কামাল। বাকিলা ইউনিয়ন পথসভায় সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইউনিয়ন বিএনপি’র সাধারন সম্পাদক আব্দুল মতিন স্বপন।
বাকিলা ইউনিয়ন পথসভায় সঞ্চালন করেন, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী প্রবাসী মীর হোসেন,কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি বিল্লাল হোসেন তারেক, সিনিয়র সহ-সভাপতি জহিরুল ইসলাম দীপু পাটোয়ারী, প্রমূখ।
আরো বক্তব্য রাখেন,বিএনপি নেতা ০২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের ২ বারের জনপ্রিয় নির্বাচিত চেয়ারম্যান মিজানুর রহমান, হাজীগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ আবু নাফের শাহ ,বিএনপি নেতা মমিন, উপজেলা যুবদলের নবগঠিত আহবায়ক কমিটির আহবায়ক হুমায়ুন কবির সুৃমন, সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. শুকুর আলম প্রমূখ।
একই দিন দ্বাদশগ্রাম ইউনিয়ন পথসভার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, বিএনপি নেতা ইউপি চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমান কমল।সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির আহবায়ক মোঃ আনিসুজ্জামান মাস্টার এবং সঞ্চালন করেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাবুল।
এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকবৃন্দ।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
৬ ফেব্রুয়ারি ২০২৬