চাঁদপুর জেলা প্রশাসন-এর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে শনিবার (২১ ফেব্রুয়ারি) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে অনুষ্ঠানে মাতৃভাষার মর্যাদা রক্ষা, শুদ্ধ চর্চা এবং নতুন প্রজন্মের মাঝে একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ নাজমুল ইসলাম সরকার, জেলা প্রশাসক, চাঁদপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-০৩ মাননীয় সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ রবিউল হাসান, পুলিশ সুপার, চাঁদপুর।
আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে ভাষা আন্দোলনের তাৎপর্য তুলে ধরে মাতৃভাষার প্রতি ভালোবাসা ও দায়িত্বশীল ব্যবহারের আহ্বান জানান।
স্টাফ করেসপন্ডেট
২১ ফেব্রুয়ারি ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur