সংসদের দক্ষিণ প্লাজায় আগামি মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি সকাল ১০ টায় নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এ কথা নিশ্চিত করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। একই দিনে বিকেল ৪টায় সংসদের দক্ষিণ প্লাজায় নতুন মন্ত্রিসভার শপথ অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।
রবিবার ১৫ ফেব্রুয়ারি সাংবাদিকদের এসব তথ্য জানান আইন উপদেষ্টা। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ বাক্য পাঠ করাবেন বলেও জানিয়েছেন তিনি।
১৬ ফেব্রুয়ারি ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur