২৫ মে ২০২৭ পর্যন্ত সরকারি দপ্তরগুলোতে দাপ্তরিক পত্রে‘নজরুল বর্ষ’-এর নির্ধারিত লোগো ব্যবহারের নির্দেশ দিয়েছে সরকার। সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।
নির্দেশনায় বলা হয়েছে,সরকারি দপ্তরগুলোকে নির্ধারিত সময় পর্যন্ত সব ধরনের দাপ্তরিক পত্রে ‘নজরুল বর্ষ’-এর লোগো যথাযথভাবে ব্যবহার করতে হবে। এতে আরও বলা হয়,নির্ধারিত লোগোটি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটের নোটিশ বোর্ড থেকে সংগ্রহ করা যাবে।
সংশ্লিষ্ট সব মন্ত্রণালয়,বিভাগ ও দপ্তরকে নির্দেশনাটি যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানানো হয়েছে।
সরকারি উদ্যোগে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন,কর্ম ও সাহিত্যকে নতুন প্রজন্মের কাছে আরও ব্যাপকভাবে তুলে ধরতে ‘নজরুল বর্ষ’ উদযাপনের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
২০ আগস্ট ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur