লুটপাটের উন্নয়ন আর হবে না, এটা বন্ধ হয়ে গেছে: শেখ ফরিদ আহমেদ মানিক এমপি
চাঁদপুর পুরানবাজার লোহারপুল থেকে দোকানঘর পর্যন্ত রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ১০টায় দোকানঘর এলাকায় রাস্তার কাজের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক।
এ সময় তিনি বলেন, এ সরকার যুগ উপযোগী সমাজ ব্যবস্থা তৈরি করার সরকার ইতিমধ্যে আপনারা প্রমাণ পেয়েছেন। আপনারা আমাদের উপরে আস্থা রাখতে পারেন এবং আমাদের রোডস এর উপর আস্থা রাখতে পারেন কোয়ালিটি পূর্ণ কাজ হবে। এ রাস্তাটা দীর্ঘদিন ২৪ এর গণঅভ্যুত্থানের পরে চেষ্টা করতে করতে শেষ পর্যন্ত এক্সসেন সাহেবের সহযোগিতায় কাজ করতে পারছি। সাধারণ মানুষের ভবিষ্যতে আর ভোগান্তি হবে না। এটা আমরা নিশ্চিত করতে পারি। যেখানেই উন্নয়ন হবে সে উন্নয়নই টেক্সটাই উন্নয়ন হবে। লুটপাটের উন্নয়ন আর হবে না, এটা বন্ধ হয়ে গেছে।
এ সময় উপস্থিত ছিলেন সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী মোহাঃ ইউনুস আলী, জেলা বিএনপির সহ-সভাপতি খলিলুর রহমান গাজী, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, সাধারণ সম্পাদক নুরুল আমিন খান আকাশসহ আরো অনেক।
উল্লেখ্য, চাঁদপুর পুরানবাজার লোহারপুল এলাকা থেকে দোকানঘর পর্যন্ত (১কিলোমিটার) রাস্তার কাজের উদ্বোধন করা হয়। রাস্তার কাজের বরাদ্দকৃত টাকা ১কোটি ৫০ লাখ টাকা। ঠিকাদারি প্রতিষ্ঠান ইসরায়া আরার এসোসিয়েট কাজটি সম্পন্ন করবেন। চাঁদপুরের লোকাল প্রতিনিধি ফারুক মৃধা।
স্টাফ রিপোর্টার/ ২০ জুন ২০২৬