লিগ্যাল এইডের মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ কারাবন্দিকে আইনি সহায়তা প্রদান
জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)-এর মাধ্যমে ১ লাখ ৪৩ হাজার ৬২৬ জন কারাবন্দিকে আইনি সহায়তা দেওয়া হয়েছে।
সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এতে ২০০৯ সাল থেকে ২০২৬ সালের আগস্ট মাস পর্যন্ত তাদের আইনি সহায়তা কার্যক্রমের বিস্তারিত তুলে ধরা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে,এ সেবার মধ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যম ৩১ হাজার ২২২ জন, ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ১৩ লাখ ৩৩ হাজার ৭৭৭ জন, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৩০ হাজার ৫১৪ জন,সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারের (টোল ফ্রী-‘১৬৬৯৯’) মাধ্যমে ২ লাখ ১৪ হাজার ৪৭১ জন এবং অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে আইনি পরামর্শ (ফেসবুক মেসেঞ্জার) সেবা পেয়েছেন ৩৮০ জন। সব মিলিয়ে এ পর্যন্ত লিগ্যাল এইড-এ আইনগত সহায়তা প্রাপ্ত উপকারভোগীর সংখ্যা ১৬ লাখ ১০ হাজার ৩৬৪ জন।
আর্থিকভাবে অসচ্ছল ও অসহায় বিচারপ্রার্থীদের বিনা খরচে আইনি সহায়তা দিতে প্রণীত ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থা এ কার্যক্রম পরিচালনা করছে। সংস্থাটি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীন একটি সরকার নিয়ন্ত্রিত সেবা সংস্থা।
১৩ সেপ্টেম্বর, ২০২৬ , বাসস
এ জি