Home / চাঁদপুর / লালপুর বালুধুম উবি’র অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা
lalpur----

লালপুর বালুধুম উবি’র অবসরপ্রাপ্ত শিক্ষক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদরের লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের ৪ জন অবসরপ্রাপ্ত শিক্ষক ও ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান হয়। ১৫ এপ্রিল বেলা ১০ টায় শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন-লালপুর বালুধুম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কাউসার আহমেদ। সংবর্ধিত শিক্ষকগণ হলেন: সাবেক প্রধানশিক্ষক মো.ইলিয়াছ মিঞা, সহকারী শিক্ষক মো. মজিবুর রহমান, মো. নিজাম উদ্দিন ও মো.জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানের শুরুতেই অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে ফুলের শুভেচ্ছা জানান শিক্ষক ও শিক্ষার্থীগণ।

শিক্ষার্থীগণের পক্ষে শ্রদ্ধাঞ্জলি পাঠ করে- জান্নাতুল ফেরদাউস ও অশ্রুসিক্ত মর্মবাণী পাঠ করেন-ফৌজিয়া রহমান। অনুষ্ঠানে সাবেক প্রধান শিক্ষক ও অবসরপ্রাপ্ত শিক্ষকগণকে সম্মামনা স্মারক ও সংবর্ধিতদের স্কুলের পক্ষে বিদায় ক্রেস্ট প্রদান করা হয়। অবসরপ্রাপ্ত শিক্ষক মো.জাহাঙ্গীর আলম অসুস্থ থাকায় অনুপস্থিত ছিলেন।

সহকারী প্রধান শিক্ষক মো.ইয়াছিনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন-মুন্সীর হাট কলেজের অধ্যক্ষ এম এ মালেক , বীর মুক্তিযোদ্ধা আবদুল মান্নান সরকার, সফিকুল ইসলাম ঢালী, প্রভাষিকা মরিয়ম আকতার , সাংবাদিক আবদুল গনি, মোফাজ্জল হোসেন, সাবেক শিক্ষক নুরুল ইসলাম হাওলাদার, সাবেক শিক্ষক আ.হাই, শিক্ষকদের মধ্যে- মো.শাহ আলম, প্রাক্তন ছাত্রদের পক্ষে রাশেদ বেপারী,আবুল কাসেম , মোহাম্মদ আলী ও আলমগীর হায়দার।

অবশেষে- স্কুলের ধর্মীয় শিক্ষক মো. শাহিদুর রহমান দোয়া ও মুনাজাত পরিচালনা করেন।