কারিগরির ৬ষ্ঠ শ্রেণির ভোকেশনাল রেজিস্ট্রেশন শেষ ২৩ জুলাই :ফি ৯৮ টাকা
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে জুনিয়র সেকেন্ডারি (ভোকেশনাল) ও জুনিয়র দাখিল (ভোকেশনাল) শিক্ষাক্রমের ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।
২৩ জুলাই পর্যন্ত এ রেজিস্ট্রেশন প্রক্রিয়া ও ফি জমা দেয়ার কার্যক্রম চলমান থাকবে।
গতকাল রোববার কারিগরি বোর্ডের এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের এ সময়সূচি অনুযায়ী দ্রুত রেজিস্ট্রেশন সম্পাদন করার নির্দেশ দেয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুমোদিত বিদ্যালয় বা মাদ্রাসা থেকে প্রাথমিক শিক্ষা সমাপনী, ইবতেদায়ী বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা এ ভোকেশনাল শিক্ষাক্রমে ভর্তি ও রেজিস্ট্রেশনের যোগ্য বলে বিবেচিত হবে। ভর্তির জন্য শিক্ষার্থীর বয়স ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে ৯ থেকে ১৫ বছরের মধ্যে হতে হবে। তবে দ্বিতীয় শিফট ও বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা শিথিল করা হয়েছে।
১৬ জুলাই ২০২৬
এ জি