রাত পোহালেই ভোট, নিরাপত্তায় প্রস্তুত ২,১২০ জন আইনশৃঙ্খলা বাহিনী
রাত পোহালেই ১২ -ই ফেব্রুয়ারি সারাদেশের সঙ্গে একযোগে শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভায় নির্বাচনকে ঘিরে শেষ মুহূর্তের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন প্রশাসন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে মাঠে নামানো হয়েছে প্রায় ২ হাজার ১২০ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ উপজেলায় মোট ১১৮টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে অংশ নিচ্ছেন ৮ জন প্রার্থী। মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯১ হাজার ২৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৯ হাজার ৮৮৪ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৩৭৫ জন।
এ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ, স্বতন্ত্র চিংড়ি প্রতীকের আলহাজ এমএ হান্নান, জামায়াতে ইসলামী সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের হাতপাখা প্রতীকের মকবুল আহমাদ, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মাহমুদ আলম, গণফোরামের উদীয়মান সূর্য প্রতীকের অধ্যক্ষ মনির চৌধুরী, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোমবাতি প্রতীকের আবদুল মালেক বুলবুল এবং স্বতন্ত্র ঘুড়ি প্রতীকের জাকির হোসেন।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্র জানায়, ইতোমধ্যে ১১৮টি কেন্দ্রেই ব্যালট পেপারসহ প্রয়োজনীয় সব সরঞ্জাম পৌঁছে দেওয়া হয়েছে। কেন্দ্রে মোট ভোটগ্রহণ কক্ষ রয়েছে ৭৭৪টি। সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে পাঁচ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
ভোট কেন্দ্রগুলো হলো, পৌরসভার কেরোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৫৪২-মহিলা ১৫৬৬, চরবসন্ত প্রাথমিক বিদ্যালয়ে পুরুষ ২১৫৪- মহিলা ১৯৯৪, ভাটির গাঁও পুরুষ ১৫৬৩- মহিলা ১৫৩০, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৪০৫- মহিলা ১২২৭, ফরিদগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পুরুষ ১৫৬৯- মহিলা ১৫৮৫, এআর পাইলট উচ্চ বিদ্যালয়ে পুরুষ ২৩৯৬- মহিলা ২৩৫৬, সাফুয়া লিটল ফ্লাওয়ার একাডেমী পুরুষ ১২৩৭- মহিলা ১১৫৬, বড়ালি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৬২- মহিলা ১৫৭৩, পূর্ব বড়ালি পুরুষ ১৬৮০- মহিলা ১৬০৬, চিরকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৫৭৬- মহিলা ১৪৯৯, ভাটিয়ালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১২২৪- মহিলা ১১৯০। বালিথুবা পশ্চিম ইউনিয়নের সকদিরামপুর দাখিল মাদ্রাসা পুরুষ ২৫১৯- মহিলা ২৪১৭, উত্তর সকদিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৮৩-মহিলা ১৪৯৩, সকদিরামপুর কবিরাজ বাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৫১৪- মহিলা ১৩৯৮, চান্দ্রা ইমাম উচ্চ বিদ্যালয় ও কলেজ পুরুষ ২১১৯- মহিলা ২০৪৪, লোহাগড় সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৩৯০- মহিলা ১২৯১, সেকদি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৯৮৪- মহিলা ১৭৭৯, সেকদি মানছুরা কফিল উদ্দিন বালিকা দাখিল মাদ্রাসা পুরুষ ১৬৯১- মহিলা ১৪৪৬, সর খাল সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৪০৩- মহিলা ২২৮৯, দেবীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২২২৩- মহিলা ২০৭৮, বালিথুবা উচ্চ বিদ্যালয় পুরুষ ৩৫৩৩- প্রাইমারি স্কুল মহিলা ৩২০৯, উত্তর কৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৫৩০- মহিলা ১৪১০, শোশাইর চর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৮২- মহিলা ১৫৭২, মানিক রাজ সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১২৯৬- মহিলা ১২০৭, দেইচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৯০৩- মহিলা ১৭৬৭, উবারমপুর এন ইসলাম আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় পুরুষ ৮৪০- মহিলা ৭৭৬, বাসারা উচ্চ বিদ্যালয় পুরুষ ১৪৬৯- মহিলা ১৩৪২, তেলিশাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২০৫৮- মহিলা ১৮৫৭, বড়গাঁও উচ্চ বিদ্যালয় পুরুষ ২৫৩৫- মহিলা ২৪৪৮, মনতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৩০২- মহিলা ২০০৯, গফুর চৌধুরী উচ্চ বিদ্যালয় পুরুষ ১৪৮৬ – মহিলা ১২৭৪, দক্ষিণ লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৩৫৮- মহিলা ১১৯৫, শোল্লা স্কুল এন্ড কলেজ পুরুষ ১৯৭৭- মহিলা ১৭৫৯, তাম্র শাসন সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৪৭৯- মহিলা ২১৭৯, শাসন মেঘ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৬২৯- মহিলা ২৩১৯, মুন্সিরহাট জি এন এ আলী উচ্চ বিদ্যালয় পুরুষ ৩২৩৩- মুন্সির হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ২৮৬২, ঘড়িহানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৫২৮- মহিলা ২৩০৮, গল্লাক নোয়াবআলী উচ্চ বিদ্যালয় পুরুষ ১৮৯৪ – মহিলা ১৬৮২, বৈচাতলি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ৯৪৫ – মহিলা ৮৮৮, আষ্টা মহামায়া পাঠশালা উচ্চ বিদ্যালয় পুরুষ ২৭৩৯- মহিলা ২৪১৩, গুপ্তি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৩১৪- মহিলা ২১৮০, মানরি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২১৪২- মহিলা ১৯৮৮, ঘনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১২৫৮- মহিলা ১১৬৭, খাজুরিয়া উচ্চ বিদ্যালয় পুরুষ ১৬৭৭ -মহিলা ১৬৫০, হুগলি সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১১৬৫- মহিলা ১০৭৫, ১৬ ষোলদানা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৩১৮- মহিলা ২২৭৪, সাই সাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৭৪১- মহিলা ১৫৪৩, লাউতলি ডাক্তার রশিদ আহমেদ উচ্চ বিদ্যালয় পুরুষ ১৭৭৫- মহিলা ১৬২১, আদশা সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২০৯৩- মহিলা ১৯৫৮, জামিয়া আরাবিয়া ইমদাদুল উলুম শাশিয়ালি পুরুষ ২২৭১- মহিলা ২১৩২, উপাধিক সরকারী প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৮৬০- মহিলা ১৬০৫, পাইকপাড়া বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ৩৯৭৬- ইউজি উচ্চ বিদ্যালয় মহিলা ৩৭৬৬, পশ্চিম ভাওয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৩২০- মহিলা ২২২৯, বিশুর বন্ধ সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৫৭১- মহিলা ২৩৬০, কড়ইতলি উচ্চ বিদ্যালয় পুরুষ ২৪৩২- মহিলা ২২২৩, সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৪৬৫- মহিলা ২২৯৮, গাজীপুর আহমদিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসা পুরুষ ১৬৭৮, মহিলা ১৩৩৮, খুরুমখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৫৯- মহিলা ১৪৮১, দাই ছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২১৪০- মহিলা ২০৬৬, কবি রূপসা সরকারের প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২২৩৫- মহিলা ২১১৩, ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয় পুরুষ ২০৪৬ মহিলা ১৮৮৪, ধানুয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১১৫৬ – মহিলা ১০১৫, প্রত্যাশী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৮৯৯- প্রত্যাশিরস্তুমলী উচ্চ বিদ্যালয় মহিলা ২৬১০, উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৬৩- মহিলা ১৬০০, দক্ষিণ ধানুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৩৫০ – মহিলা ১২৭১, চিরকা চাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ পুরুষ ৩৯২২- মহিলা ৪৬০৪, আশা ফাজিল মাদ্রাসা পুরুষ ৩৮৪৫- হাসা সরকারি প্রাথমিক বিদ্যালয় মহিলা ৩৫৫৫, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মহিলা ৩৭৩৬- জিএফসি একাডেমি পুরুষ ৪২২৮, হওয়াকান্দি মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৪৬৬- মহিলা ১৩২২, দক্ষিণ চওড়া গোবরায় সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬০৭ – মহিলা ১৩৫৫, পশ্চিম লাড়ুয়া কেরামতিয়া মহিলা মাদ্রাসা পুরুষ ১৪৩৬- মহিলা ১২২৮, রামপুর বাজার মুদিদিয়া উচ্চ বিদ্যালয় পুরুষ ১৩৭১- মহিলা ১৩১৭, উত্তর সুন্দর সুর সরকারের প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৭৪৫- মহিলা ১৬২৪, পূর্ব সন্তোষপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৭৯- মহিলা ১৪৮৮, সন্তোষপুর উচ্চ বিদ্যালয় পুরুষ ১৬০৩- মহিলা ২৩২০, পূর্বালীয় সরকারের প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৭০৬- মহিলা ১৫৬২, পূর্ব একলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১২৮৫- মহিলা ১২০৯, আলুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৫৪৯- মহিলা ১৪০৫, উত্তরা ইউনিয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৭০- মহিলা ১৫৩৮, আলো নিয়ে উচ্চ বিদ্যালয় পুরুষ ১১৫৯- মহিলা ১০৬৫, পূর্ব লাড়ুয়া সরকারের প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৭১৭- মহিলা ১৫০৫, পিরোজপুর উচ্চ বিদ্যালয় পুরুষ ১৬৯৪- মহিলা ১৪৬৯, পশ্চিম বিষকাট আলী সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১২৯১- মহিলা ১১৮৮, পশ্চিম চরদুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৪৫০- মহিলা ১২৫৬, দক্ষিণ বিষ কাটা সরকারের প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৭৭৩- মহিলা ১৬৮৯, পূর্ব চরদুখিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৩১৫- মহিলা ১২৬৬, বিরামপুর শহীদ জাবের মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় পুরুষ ১২৩২- মহিলা ১১৫৮, দক্ষিণ লড়াই চর বাইতুন নবী দাখিল মাদ্রাসা পুরুষ ১০০৮- মহিলা ৯৯২, চর রামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ১৩৬৩- মহি ১১৮৬, পশ্চিম পুয়া আজিজিয়া ইসলামিয়া মাদ্রাসা পুরুষ ১৩৪২- মহিলা ১২৭৪, পোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৮৪- মহিলা ১৫৭৫, দক্ষিণ চর্বার আলী সরকারের প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৪৭৮- মহিলা ২২৪৩, কালির বাজার মিজানুর রহমান উচ্চ বিদ্যালয় পুরুষ ১৬৩৫- মহিলা ১৫১২, হর্নি দুর্গাপুর আলিম মাদ্রাসা পুরুষ ২১৪৫- মহিলা ১৯৮৮, পূর্ব হননি সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১২৪২- মহিলা ১১৪৯, রুপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পুরুষ ২৬৮১- মহিলা ২৪৪৪, পশ্চিম রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৩০৮- মহিলা ১২৫৬, বদিউজ্জামালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৮৭৩- ১৭২৫, রুস্তমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৪৯৯- মহিলা ১৪১৪, গাব্দের গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৪৯৩- মহিলা ১৩৮৭, পশ্চিম রুপসা সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ২৪০৭- মহিলা ২২০৪, চরমুঘুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পুরুষ ১৬৪৭- মহিলা ১৫৮৪, কাউনিয়া শহীদ হাবিবুল্লাহ উচ্চ বিদ্যালয় পুরুষ ১৯০২- মহিলা ১৬৯৯, কাউনিয়া হানাফিয়া ফাজিল মাদ্রাসা পুরুষ ৯৬০- মহিলা ৯১৪, গৃদকালিন্দিয়া উচ্চ বিদ্যালয় পুরুষ ১৮৯৫- মহিলা ১৭৯৯ ভোটার রয়েছেন।
ফরিদগঞ্জের নির্বাচন অফিসার শাহজাহান মামুন বলেন, ভোট গ্রহণের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা সকলে কেন্দ্রে ব্যালট পেপার ও নির্বাচনী সরঞ্জামদি প্রেরণ করছি। আশা করছি শান্তি শৃঙ্খলা মেনে ভোট গ্রহণ সম্পন্ন করতে পারবো।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. হেলাল উদ্দিন বলেন, প্রতিটি কেন্দ্রে পুলিশ ও আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। মোট প্রায় ২ হাজারের বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। নির্বাচনকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।
প্রশাসনের আশা, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ফরিদগঞ্জের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সেটু বড়ুয়া জানান, ভোটারদের নিরাপদ উপস্থিতি নিশ্চিত করতে নির্বাহী ও জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশের মোবাইল টিমসহ সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া এপিবিএন, বিজিবি ও র্যাবের একাধিক মোবাইল টিম সার্বক্ষণিক টহলে থাকবে।
প্রতিবেদক: শিমুল হাছান,
১১ ফেব্রুয়ারি ২০২৬