রাজরাজেশ্বরে জেলেদের মাঝে চাল বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ১৪ নং রাজরাজেশ্বর ইউনিয়নে জেলেদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। গতকাল ৫ মার্চ বৃহস্পতিবার জেলেদের মাঝে এই চাল বিতরণ করেন ইউপি সচিব নির্মল কৃষ্ণ পাল।এদিন এই ইউনিয়নের মোট ২২৮৯ জন জেলের মাঝে দুই কিস্তির এই চাল বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, ট্যাগ অফিসার উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল খালেকসহ ইউপি সদস্য বৃন্দ।

উল্লেখ্য, মার্চ এপ্রিল দু’মাস অভিযান চলাকালীন সময়ে জেলের মাঝে খাদ্য সহায়তা হিসেবে সরকারি ভাবে এই চাল বিতরণ করা হয়।

প্রতিবেদক: কবির হোসেন মিজি/
৫ মার্চ ২০২৬