হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী’র পবিত্র মাহে রমজানের আহবান

আত্মশুদ্ধি ও আত্মসংযমের মাস রমজান। পবিত্র মাহে রমজান মুসলিম জাহানের জন্যে আল্লাহ তা’য়ালার শ্রেষ্ঠ দান। সওয়াবের সূর্য উদয় হয়ে পাপের হয় অবসান এ মাসে। রহমতেরই ডালি নিয়ে আমাদের জন্যে আসছে এ পবিত্র মাহে রমজান। ফলে রমজান মাস মুসলমানদের জন্য খুবই পবিত্র এবং ফজিলতের একটি মাস। এ মাসে মুসলমানগণ পুরু এক মাস রোজা রাখেন। রোজা বা সিয়াম হচ্ছে-ইসলামের ৫ ফরজের মধ্যে ৩ নম্বর। মহান আল্লাহ তা’আলা সকল মুসলমান ব্যক্তির জন্য রোজা ফরজ করেছেন। মুসলিমদের জন্য রমজান মাস আল্লাহ পাকের এক অশেষ নিয়ামত। আল্লাহ তা’আলা বান্দার গুনাহ্ মাফ করার জন্য বিশেষ একটি মাসই এ রমজান।

নবী করীম সা. বলেছেন, ‘‘ সাওম বান্দা ও আল্লাহর মাঝে নিতান্ত গোপন একটি ইবাদত। তাই এর মাধ্যমে আল্লাহ ও বান্দার মাঝে সম্পর্ক খুবই দৃঢ় হয়। রমজান গুনাহ মোচনের অন্যতম মাধ্যম। কেননা-মুক্তির মাস, নাজতের মাস, কোনআন শরীফ নাজিলের মাস হলো -পবিত্র মাহে রমজান । এ মাসে মহান আল্লাহ তা’য়ালা বান্ধার গোনাহ মাফ করে থাকেন। কিয়ামতের দিন সাওম বা রোজা মুমিন ব্যক্তির জন্য সুপারিশকারী হবে। নবী করীম (সা.) রমজান মাসকে বরকতময়,জান্নাতের দরজা উন্মোচনকারী এবং জাহান্নামের দরজা বন্ধকারী মাস হিসেবেও বর্ণনা করেছেন। তিনি রমজানে রোজা রাখা,তারাবিহ পাঠ,কোরআন তিলাওয়াত এবং বেশি বেশি দান-সদকার মাধ্যমে ইবাদতের প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার কথা বলেছেন। রমজানে বেশি বেশি ‘লা ইলাহা ইল্লাল্লাহ’,ইস্তেগফার,নফল এবাদত, জান্নাত কামনা ও জাহান্নাম থেকে পানাহ চাওয়ার নির্দেশ দিয়েছেন। ’’

তাই আসুন-পবিত্র মাহে রমজানের পবিত্রতা বজায় রেখে চলি ও বেশি বেশি ইবাদতে মগুল থাকি। মুসলমানদের রমজানের ভেতর বৃহত্তম জুমাআতুল বিদা নামাজ উদযাপনের ধর্মীয় প্রতিষ্ঠান হিসেবে এ উপমহাদেশের মধ্যে হাজীগঞ্জ আহমদিয়া দারুল উলুম কামিল মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা,ওয়াকীফ ও মোতওয়াল্লী আলহাজ্ব আহমদ আলী পাটোয়ারী রহ.’র এস্টেটের আওতাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খ্যাতি বহু পুরনো। ঐতিহ্যের এ ধারাবাহিকতায় মরহুম আহমাদ আলী পাটওয়ারী রহ.ওয়াকফ এস্টেটের আওতাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে রমজানের জুমায় একসাথে লক্ষাধিক মুসল্লী জুম’আতুল বিদা’র নামাজ আদায় করতে পারে এবং ২৪ ঘন্টাই এবাদত-বন্দগি,তাসবীহ তাহলীল,কোরআন তেলায়েত,ফরজসহ সকল নফল এবাদত করার অনুপম পরিবেশ বিদ্যমান রাখার উদ্যোগ সবসময়েই এ মসজিদে থাকে।

সবাইকে মহান রাব্বুল আল-আমিন পবিত্র ৩০ রোজা রাখার তৌফিক দান করুক-আমিন।

আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ
সমাজ বিজ্ঞানী, বিএসএস (অনার্স),এমএসএস-ঢাকা বিশ্ববিদ্যালয়,
এলএলবি-ইউনিভার্সিটি অব লন্ডন।
মোতওয়াল্লী,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্স,
সভাপতি,দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি, হাজীগঞ্জ ও সম্পাদক মন্ডলীর সভাপতি,
সাপ্তাহিক হাজীগঞ্জ, চাঁদপুর-৩৬০০। ১ ৮ ফে ব্রু য়া রি ২ ০ ২ ৬ ।

আবদুল গনি
১৮ ফেব্রুয়ারি ২০২৬
এ জি