রমজানকে স্বাগত জানিয়ে ছেংগারচর দ্বীনিয়া মাদ্রাসার মিছিল

পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে এবং রমজানের পবিত্র রক্ষায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছারছীনা দ্বীনিয়া মাদরাসা ও হুজুর কেবলার প্রতিষ্ঠিত ছেংগারচর বাজার টিন্ডটি অফিস সংলগ্ন দ্বীনিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বডিং এর মাদ্রাসার উদ্যোগে মিছিল ও সমাবেশ করেছে।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার ছেংগারচর বাজার টিন্ডটি অফিস সংলগ্ন মাদ্রাসা হতে মিছিলটি শুরু হয়ে মতলব উত্তর থানা রোড হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে থানা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন। রমজানের শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে বাস্তবায়নের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মতলব উত্তর উপজেলা শাখার কোষাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান দর্জি, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ বিল্লাল হোসেন সরকার, দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ মিজানুর রহমান, উত্তর ছেংগারচর দারুচ্ছুন্নাত ছালেহিয়া মফিজুল ইসলাম দ্বীনিয়া মাদ্রসার প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন, মাওলানা জালাল উদ্দিন ওয়েসী প্রমূখ। এসময় ছেংগারচর বাজার টিন্ডটি অফিস সংলগ্ন দ্বীনিয়া মাদ্রাসার এতিমখানা ও লিল্লাহ বডিং এর মাদ্রাসার অন্যান্য শিক্ষক,ছাত্ররা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক/
১৯ ফেব্রুয়ারি ২০২৬