রমজানের প্রথম জুমায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে মুসল্লিদের ঢল
-
- পবিত্র রমজান মাসের প্রথম জুমা আজ। চাঁদপুরের হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদে ছিল মুসল্লিদের ঢল। দেশ,জাতি ও দেশের উন্নয়নে হয়েছে বিশেষ মোনাজাত। মুফতি আবদুর রউফ সমগ্র কবর বাসীর জন্যে এবং মুসল্লী সার্বিক কল্যাণ ও নিজদের গুনার মাপ চেয়ে মুনাজাত কামনা করেন। খুদবায়ও তিনি মাহে রমজানের বিভিন্ন ফজিলত বর্ণনা করে বেলা ১.০৫ থেকে ১.২৫ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেন্।
বেলা সাড়ে ১২ টায় আজানের পরপরই কানায় কানায় পূর্ণ হয়ে যায় মসজিদ। পবিত্র মাহে রমজানের প্রথম জুমার নামাজ আদায় করেন দেশবাসী। রহমতের দশকের দ্বিতীয় রোজায় পড়েছেন বরকতময় এ জুমা।
দেখা গেছে, শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে দলে দলে মানুষ নামাজ আদায়ে মসজিদে আসতে শুরু করেন এবং ২০-২৫ মিনিটের মধ্যেই মসজিদ কানায় কানায় পূর্ণ হয়ে যায় । বিভিন্ন এলাকায় নানা বয়সি মানুষ মসজিদে আসা শুরু করেন। দুপুর সাড়ে ১২টার দিকেই ভরে উঠে মসজিদের মূল ভবন। ফলে মসজিদের ভেতরে জায়গা না হওয়ায় কয়েক শতাধিক মুসল্লি বাইরে নামাজ আদায় করেন।
হাজীগঞ্জসহ নানা প্রান্ত থেকে মসজিদে এসে জুমার নামাজ আদায় করেন মানুষ। একজন মুসল্লীরা বলেন,‘রমজানের সবগুলো জুমার নামাজ এ মসজিদে পড়ার চেষ্টা করব। তাই আজ চলে এলাম।’
এ দিকে জুমার নামাজের আগে হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের দক্ষিণ পাশে আধুনিক ও নতুন করে সংস্কার কাজের ওজুখানার পানি নিষ্কাশনের পরীক্ষামূলক কাজের পর্যবেক্ষণ করেন মোতওয়ার্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ। তিনি বলেন,‘ সংস্কার কাজ শেষে মুসল্লীদের ওজু জন্যে আধুনিক ওযুখানাটি উম্মুক্ত থাকবে। ’
নামাজের পর হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের প্রতিষ্ঠাতা,ওয়াকীফ ও প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী মরহুম আহমদ আলী রহ.র এস্টেট আওতাধীন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ কমপ্লেক্সের অভ্যন্তরের দক্ষিণ পাশসহ চিরশায়িত প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠাতা মোতওয়াল্লী মরহুম আহমদ আলী রহ.ও তাঁর জ্যেষ্ঠ্যপুত্র মোতওয়াল্লী মরহুম মনিরুজ্জামান পাটোয়ারী,মসজিদের আশ-পাশেসহ সকল কবরবাসীর জন্যে আজ জুমা শেষে কবর জিয়ারত করেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ ও এস্টেটের সকল কর্মকর্তা-কর্মচারীবৃন্দ্।
দোয়া ও মোনাজাতে অংশ নেন হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের সাবেক মোতয়াল্লী ও হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ড.আলমগীর কবির পাটওয়ারী,মো.হুমাযূন পাটওয়ারী, মো.জাহাঙ্গীর হোসেন পাটওয়ারী মো.নুরুজ্জামান পাটওয়ারী, মো.আনোয়ার হোসেন পাটওয়ারী, ব্যারিস্টার শাহরিয়ার আহমেদ ,ব্যবস্থাপক মো.আবদুল্লাহ আল মামুন রাজু,প্রধান একাউন্টেট মো.ওমর ফারুক ও গণ্যমান্য প্রায় শতাধিক মুসল্লী ও আত্মীয়বর্গ।
এ বছরের প্রথম থেকে প্রতি সপ্তাহের শুক্রবার জুমা শেষে এস্টেটের সকল কর্মকর্তা-কর্মচারীদের উপষ্থিাততে দক্ষিণ পাশসহ মসজিদের প্রতিষ্ঠাতা,ওয়াকীফ ও প্রতিষ্ঠাতা মোতওয়াল্লীগণসহ অনুরূপ চিরশায়িত কবরবাসীর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় অংশগ্রহণ করতে মোতওয়াল্লী আলহাজ্ব প্রিন্স শাকিল আহমেদ সকলকে আহবান জানান।
আবদুল গনি
২০ ফেব্রুয়ারি ২০২৬
এ জি