গ্রামবাসীর সম্মানে কচুয়ায় মাসব্যাপি ইফতার সামগ্রী বিতরণ

চাঁদপুরের কচুয়া উপজেলার শাসনপাড়া গ্রামের বিভিন্ন দেশে অবস্থারন প্রবাসীদের আর্থিক সহযোগীতায় এ গ্রামের জহির উদ্দিন প্রধানীয়া বাড়ি, সদর উদ্দিন প্রধানিয়া বাড়ি ও দুধ মিয়া বেপারী বাড়ির অধিবাসীদের সম্মানে পবিত্র মাহে রমজান উপলক্ষে মাসব্যাপি ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সমাজে শান্তি শৃঙ্খলা ও পারস্পরিক একে অপরের সাথে সম্প্রতি বজায় রাখার লক্ষ্যে প্রবাসীদের আয়োজনে এ ব্যাতিক্রমি উদ্যোগ নেয়া হয়। যা স্থানীয় লোকজনের মাঝে ব্যাপক সারা মিলেছে। বিষয়টিকে স্থানীয় লোকজন সাদরে গ্রহন করে সাধুবাদ জানিয়েছেন। পাশাপাশি ভবিষ্যতেও এমন মহতী উদ্যোগ অব্যাহত রাখার আহবান জানান। শাসনপাড়া গ্রামের বাসিন্দা ইফতার অনুষ্ঠানের পরিচালক প্রবাসী বজলু প্রধান জানান, আমাদের এলাকাটি একটি অবহেলিত ও গরিব এলাকা।

গ্রামের রোজাদার মানুষকে সুস্বাধু ইফতার করানোর জন্য প্রবাসীরা এ উদ্যোগ নিয়েছেন।

ভবিষ্যতেও এ উদ্যোগ চলমান রাখা হবে। স্থানীয় ইউপি সদস্য মোঃ হুমায়ন কবির পাটওয়ারী সুজন জানান, প্রবাসীদের এমন উদ্যোগ দেখে আমি নিজেও আনন্দিত হয়েছি। তাদের এ উদ্যোগকে স্বাগত জানাই। আমার বিশ্বাস এ ধরনের উদ্যোগের ফলে প্রতিটি এলাকায় সাধারন মানুষের সাথে সামাজিক বন্ধন সৃষ্টি হবে। বিশেষ করে প্রবাসি শাহ-আলম প্রধান, শামিম প্রধান, রুহুল আমিন প্রধান, খোকন বেপারী, শুক্কুর আলম প্রধান, তরিকুল ইসলাম প্রধান, বাবুল বেপারী, মিজান প্রধান, জিসান বেপারী, মোহাম্মদ প্রধান, জুলহাস বেপারী, মানিক প্রধান, রায়হান বেপারী, জিসান বেপারী, সাইফুল ইসলাম ইসলাম প্রধান, আবুল খায়ের, সুলেমান প্রধান ও জিসান প্রধান সহ সকল প্রবাসিদের আন্তরিক ধন্যবাদ জানাই। এসময় স্থানীয় বাসিন্দা লিটন মুন্সী, হাসান প্রধান, রাসেল প্রধান, বাবুল প্রধান, মকবুল প্রধান, রাসেল মুন্সী সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে দেশ ও মুসলিম জাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করা হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৩ মার্চ ২০২৬