মিয়ানমারে অভ্যুত্থানের মাধ্যমে শান্তিতে নোবেলজয়ী অং সান সুচির গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে দেশটির সামরিক বাহিনী। ওই ঘটনার প্রতিবাদে দেশটির একাধিক সশস্ত্র সংগঠন সেনাবাহিনীর বিরুদ্ধে সংঘাতে জড়িয়ে পড়ে।
পাঁচ বছরব্যাপী এ ‘গৃহযুদ্ধে’ সকল পক্ষ মিলিয়ে মিয়ানমারে এক লাখেরও বেশি মানুষ নিহত হয়েছেন। আজ বুধবার একটি সংঘাত পর্যবেক্ষক সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সুচিকে গ্রেপ্তার করে সামরিক জান্তা।
সেনাবাহিনীর ক্যুর বিরুদ্ধে মিয়ানমারের বড় শহরগুলোতে দ্রুত গণবিক্ষোভ দানা বেধে ওঠে। তবে নিরাপত্তা বাহিনী কঠিন হাতে সেই বিক্ষোভ দমন করলে বিক্ষোভকারীরা শহর ছেড়ে চলে যায়।
পরবর্তীতে একাধিক গণতন্ত্রপন্থি গেরিলা বাহিনী গঠিত হয়। মিয়ানমারের বেশ কয়েক ক্ষুদ্র নৃগোষ্ঠীর সশস্ত্র সদস্যরাও তাদের সঙ্গে যোগ দেয়।
১৬ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur