মানুষের ভালোবাসা ও দোয়া আমার সবচেয়ে বড় শক্তি: মো: মোশাররফ হোসাইন

চাঁদপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চাঁদপুর পৌরসভার মেয়র প্রার্থী আলহাজ্ব মোঃ মোশাররফ হোসাইন বলেছেন, আমি স্বপ্ন দেখি ব্যাপক সম্ভাবনাময় আমাদের প্রিয় চাঁদপুর শহরটি একদিন সত্যিকার অর্থে আধুনিক এবং দৃষ্টিনন্দন শহর হিসেবে গড়ে উঠবে। যেই শহরের প্রতিটি নাগরিক আধুনিক সুযোগ-সুবিধা ভোগ করতে পারবে। সেই স্বপ্ন থেকেই আমি চাঁদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী ইচ্ছে পোষণ করছি।

শুক্রবার (৩১ জুলাই) চাঁদপুর শহরের ১৩ নম্বর ওয়ার্ডের মধ্য তরপুরচন্ডি বায়তুল হামদ জামে মসজিদে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের সাথে কুশল বিনিময় করে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব মোশারফ হোসাইন আরো বলেন, মানুষের ভালোবাসা এবং দোয়াই আমার সবচেয়ে বড় শক্তি। আল্লাহ যদি সুযোগ দেন, তাহলে একটি পরিচ্ছন্ন, আধুনিক ও জনবান্ধব পৌরসভা চাঁদপুর পৌরসভাকে গড়ে তুলতে সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য আমি আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। যদি আল্লাহ আমাদের কবুল করেন, তবে সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে চাঁদপুর পৌরবাসীর কল্যাণে কাজ করব, ইনশাআল্লাহ।

একই দিন বিকেলে আলহাজ্ব মোশাররফ হোসাইন শহরের গুণরাজদী গুচ্ছগ্রাম এলাকার বাসিন্দাদের খোঁজখবর নেন। এ সময় তিনি নিজস্ব অর্থায়নে চলমান টয়লেট ও গোসলখানা সংস্কারকাজ পরিদর্শন করেন। পাশাপাশি এলাকাবাসীর বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শুনেন এবং পর্যায়ক্রমে তার নকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত রাখার আশ্বাস দেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম,
৩১ জুলাই ২০২৬